মঙ্গলবার সারাদিন কমিশনের চিঠিতে ‘পদ্ম’ চিহ্ন দেওয়া সিল নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। ২০১৯ সালের ওই ঘটনার জেরে সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল। সেই সঙ্গে কমিশন বিষয়টিকে ক্ল্যারিকাল মিস্টেক বলে চিহ্নিত করেছিল। এ বার কমিশন সমাজমাধ্যমে সেই নথি প্রচারের উপর বিধিনিষেধ জারি হল। কেরল পুলিশের অভিযোগ, সংশ্লিষ্ট পোস্টটি নির্বাচন কমিশনকে অপমান করেছে এবং এমন বিষয়বস্তু প্রচার করছে যা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণ করে।
কেরল পুলিশের সাইবার সেল মঙ্গলবার ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডল-সহ সোশ্যাল প্ল্যাটফর্মগুলিকে নোটিস জারি করেছে। তাতে কেরাল বিজেপির সিলযুক্ত কমিশনের ওই চিঠি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডল ব্যবহারকারীদের কয়েক জন জানিয়েছেন যে তাঁদের পোস্ট মুছে ফেলার জন্য নোটিস দেওয়া হয়েছে! কেরল পুলিশের সাইবার সেলের তরফেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নোটিস পাঠানোর কথা স্বীকার করা হয়েছে। আগামী ৯ এপ্রিল কেরল বিধানসভা ভোট। নির্দেশের নেপথ্যে কমিশনের ‘ভূমিকা’ রয়েছে বলে কয়েক জন পুলিশ আধিকারিক জানিয়েছেন।
Advertisement
Advertisement
Advertisement



