• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

জেলেই ধারালো অস্ত্র নিয়ে বন্দিদের লড়াই, মৃত্যু দু’জনের

চন্ডিগড়, ২০ এপ্রিল– পঞ্জাবের সাঙ্গরুরের এক সংশোধনাগারে বন্দিদের লড়াইয়ের এমন এক ছবি সামনে এল যা আফ্রিকার কুখ্যাত জেলকেও হার মানায়৷ পুলিশ সূত্রে খবর, এই জেলে মারামারির কারণে দু’জন বন্দির মৃতু্যর হয়েছে৷ আরও দু’জন হাসপাতালে ভর্তি৷ সাঙ্গরুরের সংশোধনাগারে চার বন্দির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে৷ তাঁরা হলেন হর্ষ, ধর্মেন্দ্র, গগণদীপ সিংহ এবং মহম্মদ সেহয়াজ়৷

প্রতীকী চিত্র

চন্ডিগড়, ২০ এপ্রিল– পঞ্জাবের সাঙ্গরুরের এক সংশোধনাগারে বন্দিদের লড়াইয়ের এমন এক ছবি সামনে এল যা আফ্রিকার কুখ্যাত জেলকেও হার মানায়৷ পুলিশ সূত্রে খবর, এই জেলে মারামারির কারণে দু’জন বন্দির মৃতু্যর হয়েছে৷ আরও দু’জন হাসপাতালে ভর্তি৷ সাঙ্গরুরের সংশোধনাগারে চার বন্দির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে৷ তাঁরা হলেন হর্ষ, ধর্মেন্দ্র, গগণদীপ সিংহ এবং মহম্মদ সেহয়াজ়৷ পুলিশ সূত্রে খবর, চার বন্দির মধ্যে আচমকাই কোনও কারণ নিয়ে ঝামেলা শুরু হয়৷ সেই ঝামেলা হাতাহাতিতে পৌঁছয়৷ একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করেন৷ গুরুতর আহত অবস্থায় চার জনকেই উদ্ধার করে জেল হাসপাতালে ভর্তি করানো হয়৷ চিকিৎসাধীন অবস্থায় হর্ষ এবং ধর্মেন্দ্রের মৃতু্য হয়েছে৷ বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁদের পটীয়লার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, বলেই সূত্রের খবর৷ জেল হাসপাতালের চিকিৎসকের কথায়, চার জনের শরীরেই গভীর ক্ষতের চিহ্ন ছিল৷ পিঠে, ঘাডে় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে৷ তবে কী কারণে বন্দিদের মধ্যে ঝামেলা হয়েছিল, তা এখনও জানা যায়নি৷ জেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছেন৷

Advertisement

Advertisement