BRICS-এ যোগ দিতে ৭ বছর পর ভারতে শি জিনপিং, মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা

Imge: Xinhua via IANS

প্রায় সাত বছর পর আজ শনিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping)। নয়াদিল্লিতে ১৮তম BRICS সম্মেলনের দিকেই এখন নজর বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় কি না তা নিয়ে চলছে কূটনৈতিক জল্পনা।

চিনের রাষ্ট্রদূত শু ফেইহং জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার বৈঠকের জন্য ভারত ও চিনের তরফে প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi)আমন্ত্রণে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত দুই দিনের BRICS সম্মেলনে যোগ দেবেন শি জিনপিং(Chinese President Xi Jinping)।

আরও পড়ুন: আজ থেকে শুরু BRICS সম্মেলন, দিল্লিতে মোদীর আতিথেয়তায় বিশ্বনেতারা


প্রায় সাত বছর পর ভারতে চিনা প্রেসিডেন্ট

২০১৯ সালে মামল্লপুরমে অনুষ্ঠিত দ্বিতীয় ভারত-চিন বৈঠকে যোগ দিতে শেষবার ভারতে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping)। এরপর ২০২০ সালের গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘ টানাপোড়েন তৈরি হয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর উত্তেজনাও দীর্ঘদিন অব্যাহত ছিল। ভারত বরাবরই বলে এসেছে, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা না গেলে দুই দেশের বৃহত্তর সম্পর্কের উন্নতি সম্ভব নয়।

মোদী-শি বৈঠকের প্রস্তুতি

শুক্রবার চিনের রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী মোদী(Narendra Modi) ও প্রেসিডেন্ট শি জিনপিং(Chinese President Xi Jinping)-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন নিয়ে দুই দেশ মধ্যে আলোচনা চলছে। তিনি জানান, রাশিয়ার কাজান এবং চিনের তিয়ানজিনে বৈঠকের পর দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হতে চলেছে।

চিনের রাষ্ট্রদূত আরও বলেন, দুই নেতার দেওয়া কৌশলগত দিকনির্দেশকে সামনে রেখে ভারত-চিন সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও কৌশলগত দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিয়ে যেতে চায় বেজিং। পারস্পরিক যোগাযোগ বাড়ানো, সহযোগিতা বৃদ্ধি, মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা এবং প্রতিবেশী হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেওয়া হবে বলেও জানান তিনি। তবে মোদী (Narendra Modi)-শি (Chinese President Xi Jinping) দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে এখনও ঘোষণা করা না হলেও বৈঠকের আয়োজন নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলন ঘিরে নিরাপত্তা জোরদার, সমাজমাধ্যমে নজরদারি, হঠাৎ বিক্ষোভ নিয়ে সতর্কতা জারি

SCO সম্মেলনেও মুখোমুখি মোদী-শি

চলতি মাসের গোড়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী(Narendra Modi) ও শি জিনপিংয়ের (Chinese President Xi Jinping) সাক্ষাৎ হয়েছিল। এবার দিল্লিতে BRICS সম্মেলন দুই নেতাকে আরও গুরুত্বপূর্ণ ও বিস্তারিত আলোচনার সুযোগ করে দিতে পারে। দুই দেশই বর্তমানে পারস্পরিক মতপার্থক্য মিটিয়ে  দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল করার চেষ্টা চলছে।

দেখুন: ব্রিকস দেশগুলির হাতে বিশ্বের ৪০ শতাংশ বেশি জিডিপি, জি৭-এর অবদান মাত্র ২৯শতাংশ: পুতিন