• facebook
  • twitter
Sunday, 12 April, 2026

কর্মরত ও পেনশনভোগী উভয়েই সমান হারে ডিএ-র অধিকারী, রায় সুপ্রিম কোর্টেরকর্মরত ও পেনশনভোগী উভয়েই সমান হারে ডিএ-র অধিকারী, রায় সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালতের এই নির্দেশ অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমানাধিকারকে স্বীকৃতি দিয়েছে বলে মনে করছে আইনজীবী মহল

প্রতিনিধিত্বমূলক চিত্র

মুদ্রাস্ফীতির কারণে কর্মরত ও অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মচারী উভয়েই সমান সমস্যায় পড়েন। মুদ্রাস্ফীতি মোকাবিলায় মহার্ঘভাতা (ডিএ) বাড়ানোর সময় সরকারের তাই কোনও বাছবিচার করা চলে না। এক্ষেত্রে সরকার কোনও রকম বৈষম্য করতে পারে না। কেরল সরকারের করা এক মামলার রায়ে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি প্রসন্ন বি ভারালেকের বেঞ্চ এই রায় দিয়েছে। শীর্ষ আদালতের এই নির্দেশ অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমানাধিকারকে স্বীকৃতি দিয়েছে বলে মনে করছে আইনজীবী মহল।

মুদ্রাস্ফীতি মোকাবিলায় ২০২১-এ কেরল সরকার রাজ্য সড়ক পরিবহন নিগমের কর্মীদের ১৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সড়ক পরিবহন নিগমের অবসারপ্রাপ্ত কর্মীদের জন্য ১১ শতাংশ হারে ডিএ ঘোষণা করা হয়েছিল। যার প্রতিবাদে অবসরপ্রাপ্ত কর্মচারীরা কেরল হাইকোর্টে মামলা করেন। এক বিচারপতির বেঞ্চ সেই আবেদন বাতিল করে দেয়। যদিও ডিভিশন বেঞ্চে জয়ী হন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেরল সরকার ও রাজ্য সড় পরিবহণ নিগম।

Advertisement

  কিন্তু কেরল সরকার ও রাজ্য সড়ক পরিবহন নিগমের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। কেরল সরকারের আবেদন খারিজ করে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছেমুদ্রাস্ফীতি কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমানভাবে আঘাত করে। সমানাধিকার একটি গতিশীল ধারণা। এর নানা দিক ও মাত্রা আছে। একে প্রচলিত ধারণায় সীমাবদ্ধ রাখা যায় না। তাই কর্মরতদের মতোই অবসরপ্রাপ্ত কর্মীরা একই হারে ডিএ পাওয়ার অধিকারী। 

Advertisement

Advertisement