শনিবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন। সেই উপলক্ষে এদিন সকালেই এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্টে মোদী রাষ্ট্রপতির ভূয়সী প্রসংসা করেছেন। সেই সঙ্গে রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
এদিন এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, ‘ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তিনি সাহস, সারল্য, নম্রতা ও জনসেবার প্রতি অবিচল দায়বদ্ধতার এক অনন্য নজির গড়েছেন। তাঁর জীবনযাপন দেশের কোটি কোটি মানুষকে নিরন্তর অনুপ্রাণিত করে চলেছে।’ তবে মোদী এখানেই থামেননি। রাষ্ট্রপতির দেশ গঠনে ও সমাজ কল্যাণে অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দ্রৌপদী মুর্মু বহু বছর ধরে দেশের সেবা করে আসছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণের জন্য তিনি অত্যন্ত আবেগপ্রবণ। ভারতের উন্নয়নের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা সবাইকে অনুপ্রাণিত করে। তাঁর দীর্ঘ, সুস্থ জীবনের কামনা করি।’
Warm birthday greetings to the President of India, Smt. Droupadi Murmu Ji. Her journey, marked by courage, simplicity, humility and unwavering commitment to public service, continues to inspire people across the country.
Through her many years in public life, she has served the…
— Narendra Modi (@narendramodi) June 20, 2026
তবে শুধু প্রধানমন্ত্রী একা নন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও এক্স হ্যান্ডলে একটি পোস্টে লিখেছেন, ‘আদিবাসী সমাজের উন্নয়নের পিছনে রাষ্ট্রপতির যে নিষ্ঠা রয়েছে, তা দেশের সমস্ত নাগরিকের কাছে অনুপ্রেরণা। শ্রী জগন্নাথের কাছে রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করি। তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’
मा. राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मु जी को जन्मदिन की हार्दिक बधाई।
आपका सादगीपूर्ण जीवन, जनजातीय समाज के उत्थान के प्रति अगाध समर्पण तथा संवैधानिक मूल्यों के प्रति अटूट निष्ठा देश वासियों के लिए उत्कृष्ट प्रेरणा है।
भगवान श्री जगन्नाथ जी से आपके सुदीर्घ व सुयशपूर्ण जीवन और… pic.twitter.com/EMCsZtGC7M
— Yogi Adityanath (@myogiadityanath) June 20, 2026
উল্লেখ্য, ভারতের সবোর্চ্চ সাংবিধানিক পদের অধিকারী দ্রৌপদী মুর্মু ২০২২ সালের ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি দেশের প্রথম আদিবাসী মহিলা ও সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।




