বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৭ পুণ্যার্থী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর

Image: IANS

শ্রাবণ মাসের সোমবার শিবমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পুণ্যার্থীরা। আর মন্দিরে গিয়েই ঘটল বিপত্তি। মন্দির চত্বরের ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে কমপক্ষে সাত জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে বলে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে বিহারের লিখসরাইয়ের অশোকধাম শিবমন্দিরে (Ashok Dham Temple Stampede)। আহতদের উদ্ধার করে লখিসরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার অর্থাৎ আজ সকাল পৌনে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মন্দির চত্বরে (Ashok Dham Temple Stampede) একটি বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অতিরিক্তি ভিড়ের মধ্যে শুরু হয়ে হুড়োহুড়ি। একে অপরকে টপকে বেরোনোর চেষ্টা করতে গিয়ে ধাক্কাধাক্কি এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। তখনই একাধিক পুণ্যার্থী মাটিতে পড়ে যান। সেই সময় পদপিষ্ট হোয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন: তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে ৯ পুণ্যার্থী


লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পর দু’টি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের কাছে স্টেশনে এসে পৌঁছয়। ফলে কিছু ক্ষণের মধ্যেই মন্দির চত্বরে (Ashok Dham Temple Stampede) ভিড় উপচে পড়ে। তাঁর দাবি, ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেডের ব্যবস্থা ছিল। কিন্তু হুড়োহুড়ির সময় একদিকের ব্যারিকেড ভেঙে যায়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

জেলাশাসক জানিয়েছেন, এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর মিলেচে। বিদ্যুতের খুঁড়ি পড়ে যাওয়ার জেরে কয়েক জন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সোমবার এক্সে তিনি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী পোস্টে লিখেছেন, অশোকধামে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক।  পুণ্যার্থীদের মৃত্যুর খবরে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি তাঁর গভীর সমবেদনা রয়েছে। আহতদের দ্রুত এবং সঠিক চিকিৎসার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: এল নিনোর দাপট বাড়ছে! বছরের শেষে ভয়াবহ আবহাওয়ার আশঙ্কা, নজরে ২০২৭

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জনতা দলের সাংসদ সঞ্জয় কুমার ঝা। তিনি বলেন, শ্রাবণ মাসের সোমবার অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে বেশ কয়েক জন পুণ্য়ার্থীর মৃত্যুর খবর অত্যন্ত বেদানাদায়ক। শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের এই কঠিন পরিস্থিতি সামলানোর শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি।

লখিসরাইয়ের অশোকধাম মন্দির (Ashok Dham Temple Stampede) ইন্দ্রদমনেশ্বর মন্দির নামেও পরিচিত। এটি বিহারের অন্যতম শিবমন্দির (Ashok Dham Temple Stampede)। মন্দির চত্বরে ইন্দ্রদমনেশ্বরের পাশাপাশি পার্বতী, নন্দী ও দুর্গার মন্দিরও রয়েছে। সারা বছর ভক্তদের সমাগম হলেও শ্রাবণ মাসের সোমবার এবং মহাশিবরাত্রিতে এখানে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে (Ashok Dham Temple Stampede)।

এর আগে চলতি বছরের মার্চে বিহারের নালন্দার শীতলামাতা মন্দিরেও অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে আট জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ১২ জন। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই ফের বিহারের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দেখুন: আশিস বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ঋতব্রতের প্রতিক্রিয়া