কেরলে লরির সঙ্গে ধাক্কায় মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

Image: Social Media

কেরলে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Keral Car Accident) মৃত্যু হল তামিলনাড়ুর আট ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার (Engineering Students)। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। কেরলের ত্রিশূর জেলায় জাতীয় সড়কের উপর একটি লরি দাঁড়িয়ে ছিল। আচমকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে পড়ুয়াদের গাড়ি। ঘটনাস্থলেই আটজন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতেরা সকলেই তামিলনাড়ুর দিন্দিগুলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র(Engineering Students)। তাঁরা গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে জাতীয় সড়ক ৬৬ ধরে যাচ্ছিলেন। শুক্রবার রাত প্রায় ১১টা ৪০ মিনিটে কাইপামঙ্গলমের পানাম্বিক্কুন্নু এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।

মৃত ৮ জনের মধ্যে ছ’জনের পরিচয় জানা গিয়েছে(Engineering Students)। তাঁদের মধ্যে সূর্য, যুবসঞ্জিত, বিশ্ব এবং জোহুয়া দিন্দিগুলের বাসিন্দা। অন্য দুই ছাত্র সন্তোষ ও প্রসন্ন মাদুরাইয়ের বাসিন্দা। বাকি দু’জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।


আরও পড়ুন: নেপালে উদ্ধার আরও ৩ ভারতীয়, এখনও পর্যন্ত উদ্ধার ১৬৯, জানাল বিদেশমন্ত্রক

পুলিশ জানিয়েছে, পড়ুয়াদের গাড়িটিতে তামিলনাড়ুর নম্বর ছিল এবং গাড়িটি দ্রুতগতিতে চলছিল। রাস্তার নির্মাণকাজের জন্য ওই এলাকায় যান চলাচলের পথ পরিবর্তন করা হয়েছিল এবং ব্যারিকেড বসানো ছিল। গাড়িচালক সেই ব্যারিকেড ও পথ পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করতে পারেননি। এরপর রাস্তার ডানদিকে দাঁড়িয়ে থাকা মহারাষ্ট্র নম্বর লাগানো একটি লরির পিছনে গিয়ে পড়ুয়াদের গাড়িটি সজোরে ধাক্কা মারে (Keral Car Accident)।

এফআইআর অনুযায়ী, লরিটি বেআইনিভাবে জাতীয় সড়কের ডানদিকে দাঁড় করানো ছিল। দুর্ঘটনার পর (Keral Car Accident) লরিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা দায়ের করেছে কাইপামঙ্গলম থানার পুলিশ।

আরও পড়ুন: ডিএ-জট কাটাতে ১২ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, দমকল ও উদ্ধারকারী বাহিনী এবং পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালায়। গাড়ি থেকে পড়ুয়াদের উদ্ধার(Engineering Students) করে ত্রিশূর মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়। মৃতদের কাছ থেকে স্টুডেন্ট আইকার্ড পাওয়া গিয়েছে। তার সাহায্যে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। জানা গিয়েছে, কয়েকজন পড়ুয়ার পরিবার (Engineering Students) জানতই না, তাঁদের সন্তানরা কেরলে বেড়াতে গিয়েছিলেন। পড়ুয়াদের পরিবারের সদস্যরা ত্রিশূরে এলে  মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/k4BX9a-NBVE?si=DDlhRAolRUgv3Tg-” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>