মুম্বইতে ভয়াবহ দুর্ঘটনা। ব্যস্ত রাস্তায় আচমকা ভেঙে পড়ল নির্মীয়মাণ মেট্রোর পিলার। যার নিচে চাপা পড়ল অটো-গাড়ি। মুম্বইয়ের মুলুন্ডে শনিবার সকালে ঘটনাটি ঘটে। পিলারের নিচে ৪ জন চাপা পড়েছে বলে খবর। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। পিলার সরিয়ে আহতদের উদ্ধারের কাজ চলছে।
পশ্চিম মুম্বইয়ের ওই এলাকায় দীর্ঘদিন ধরে চলছে মেট্রোর কাজ। শনিবার বেলা ১২টা ২০ মিনিটে একটি সিমেন্টের চাঙড় ভেঙে পড়ে। পিলারের চাঙড় গিয়ে পড়ে একটি আটো ও গাড়ির উপরে। অটোর অর্ধেকের বেশি অংশ চাপা পড়ে যায়। গাড়ির সামনের অংশে পিলার পড়ে। অটোয় ৪ জন যাত্রী ছিলেন। তাঁদের অবস্থা আশঙ্কাজন বলে জানা গিয়েছে।
Advertisement
ফায়ার ব্রিগেড, স্থানীয় পুলিশ ও মেট্রো কর্মীরা ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাস্তার চান চলাচন নিয়ন্ত্রণ করে পুলিশ। অন্য পথ দিয়ে গাড়ি চালানো হচ্ছে। পিলারটি সরানোর কাজ শুরু হয়েছে। নির্মাণকাজের সময় যাবতীয় সুরক্ষাবিধি পালন করা হয়েছিল কি না তা খুঁটিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
Advertisement
Advertisement



