• facebook
  • twitter
  • youtube
Wednesday, 1 July, 2026

পুরীর জগন্নাথ মন্দিরে প্রবল ভিড়ে পায়ের তলায় পড়ে আহত ৬ স্কুল ছাত্রী

পুরি, ২৭ ডিসেম্বর– বড়দিন-নিউ ইয়ারের ছুটিতে পুরীতেও প্রতিদিন মারাত্মক ভিড় হয়। বহু ভক্ত সমাগম হয়। পুরীর জগন্নাথ মন্দিরে বড়দিনের পরের দিন ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় আহত হয়েছেন ছয় স্কুল ছাত্রী, পুলিশ সূত্রে খবর এমনটাই। এই ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। ময়ূরভঞ্জের একটি হাইস্কুলের প্রায় ৭০ জন ছাত্র-ছাত্রী বড়দিনে পুরী বেড়াতে গিয়েছিলেন। সারাদিন প্রায় সমুদ্র সৈতকে

পুরীর জগন্নাথ মন্দিরে প্রবল ভিড়ে পায়ের তলায় পড়ে আহত ৬ স্কুল ছাত্রী

puri temple

পুরি, ২৭ ডিসেম্বর– বড়দিন-নিউ ইয়ারের ছুটিতে পুরীতেও প্রতিদিন মারাত্মক ভিড় হয়। বহু ভক্ত সমাগম হয়। পুরীর জগন্নাথ মন্দিরে বড়দিনের পরের দিন ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় আহত হয়েছেন ছয় স্কুল ছাত্রী, পুলিশ সূত্রে খবর এমনটাই। এই ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। ময়ূরভঞ্জের একটি হাইস্কুলের প্রায় ৭০ জন ছাত্র-ছাত্রী বড়দিনে পুরী বেড়াতে গিয়েছিলেন। সারাদিন প্রায় সমুদ্র সৈতকে থাকার পর সন্ধ্যার সময় তাঁরা পুরীর জগন্নাথ মন্দিরে যায়। রাত আটটা নাগাদ ২২ ধাপ সিঁড়ি চড়ার সময় ভিড়ে বেসামাল হয়ে পড়ে যান ছয় জন ছাত্রী। ওই সময় জগন্নাথ মন্দিরে বহু ভক্ত সমাগম হয়েছিল। জানা গিয়েছে, আহত ছাত্রীরা নবম এবং দশম শ্রেণির পড়ুয়া ছিলেন। তাঁদের পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হয়।