আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘বাসযাত্রা ৪.০’, সম্মানিত করা হবে মহিলা বাস চালক ও কন্ডাক্টরদের

Image: SNS

বাসে উঠলে এখন প্রায়শই মহিলাদের স্টিয়ারিং হাতে দেখা যায়। কেউ কেউ আবার কন্ডাক্টর হিসেবে টিকিটও কাটেন। যে পেশাগুলোতে একসময় পুরুষদের একচেটিয়া আধিপত্য ছিল সেখানে মহিলারা আজ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন। তবে মহিলাদের এই কাজ করা খুব সহজ ছিল না। এর পিছনে রয়েছে তাঁদের এক দীর্ঘ লড়াই। আজ শুধু বাসের চালক বা কন্ডাক্টর হিসেবে নয়, বাসের মালিক বা রুটের দায়িত্বও খুব সুন্দরভাবে সামলাচ্ছেন তাঁরা (Women Bus Driver)।

গণপরিবহণ ব্যবস্থায় মহিলাদের (Women Bus Driver) এই ক্রমবর্ধমান অংশ গ্রহণকে এ বার সম্মান জানাচ্ছে কলকাতা বাস-ও পিডিয়া ফাউন্ডেশন। তাদের তরফে আগামী ২ অক্টোবর আয়োজন করা হয়েছে ‘বাসযাত্রা ৪.০’। শহরের বাস পরিষেবা সচল রাখতে প্রতিদিন পর্দার আড়ালে কাজ করা মহিলাদের অবদানকে স্বীকৃতি জানানো হবে এই অনুষ্ঠানে।

আরও পড়ুন: বিষের শিশিতে পুরনো কলকাতার গল্প, সঙ্গে সিগারেট প্যাকেটের মৌতাত, বিশেষ প্রদর্শনী উত্তর কলকাতায়


এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ৫৭ নম্বর কোনা-এসপ্ল্যানেড রুটের বাস। বাসটির মালিক একজন মহিলা (Women Bus Driver)। তিনি হলে ডলি রানা। বাসের মালিক হওয়ার পাশাপাশি তিনি কন্ডাক্টরের দায়িত্বও সামলান। তাঁর কর্মজীবনের গল্পই অনুষ্ঠানে তুলে ধরা হবে।

কলকাতার একাধিক রুটে এখন মহিলা চালকদের দেখা যায়। ডায়মন্ড হারবার-কলকাতা, নিমতা-হাওড়া মিনিবাস এবং ৩৪সি নোয়াপাড়া-এসপ্ল্যানেড রুটের মহিলা চালকেরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন। তাঁদের সংবর্ধনাও দেওয়া হবে। অনুষ্ঠানে থাকবেন বিভিন্ন রুটের মহিলা কন্ডাক্টররাও (Women Bus Driver)। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমনের মহিলা কন্ডাক্টরদের সংবর্ধনা দেওয়া হবে এই অনুষ্ঠানে।

আরও পড়ুন:  শরৎ এল রে: দুর্গাপুজোয় ঢাকের বোলে মেতে ওঠে বাঙালি

‘বাসযাত্রা ৪.০’-তে থাকবে চার ধরনের বাস। থাকছে ডব্লিউবিটিসি-র এসি সিএনজি বাস। প্রথম বার এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে মিনিবাসও। ২৯ নম্বর রুটের টিকিয়াপাড়া-সল্টলেক মিনিবাস এ বারF প্রথম ‘বাসযাত্রা’-য় অংশ নেবে। ৫৭ নম্বর কোনা-এসপ্ল্যানেড রুটের বাস এবং ৫২ নম্বর রামরাজাতলা-এসপ্ল্যানেড রুটের বাসও থাকছে। ২০২৩ সালে ৫২ নম্বর রুটের ১০০ বছর পূর্তি উদযাপন করা হয়েছিল।

২ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে শুরু হবে বাসযাত্রা। দুপুরে বাস পৌঁছবে রবীন্দ্র সদনে। সেখান থেকে বিকেল ৩টে ৪০ মিনিটের পর শুরু হবে ফেরার যাত্রা। বাংলার বাস পরিষেবার দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং শহরের পরিবহণ ব্যবস্থায় তার গুরুত্ব তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তাই বাসযাত্রার চতুর্থ বর্ষে ইতিহাসের পাশাপাশি সম্মান জানানো হচ্ছে মহিলা পরিবহণকর্মীদের (Women Bus Driver)। বিভিন্ন ভূমিকায় যাঁরা প্রতিদিন কলকাতার বাস পরিষেবাকে সচল রেখে চলেছেন।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/9884APiQM2E?si=naQMwUu_1LUB5j-M” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>