শরৎ এল রে: বেলগাছ ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ, জেনে নিন এর পিছনের পৌরাণিক কাহিনি?

Image: AI নির্মিত

দুর্গাপুজোর সঙ্গে বেলবরণ আচার ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে। বলা হয় দেবী বেলতলায় আসেন এবং সেখানেই থাকে তাঁর আসন। বেলগাছের নিচেই বোধনের সমস্ত আচার সম্পন্ন করা হয়। তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় পুজোমণ্ডপে। বোধনের সঙ্গে বেলগাছের কী সম্পর্ক রয়েছে? আসলে এর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনি। যে কাহিনি শুরু হয়েছিল রামচন্দ্রের অকালবোধনের মাধ্যমে।

রাবণবধ করার জন্য রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেছিলেন। কিন্তু সেই পুজোকে ‘অকালবোধন’ বলা হয়। আগে দেবী দুর্গার আরাধনা হতে বসন্তকালে। কিন্তু রাবণের সঙ্গে যুদ্ধে জয়লাভের জন্য রামচন্দ্র পুজো করেছিলেন শরৎকালে অর্থাৎ এই আশ্বিন মাসে। তাই সেই পুজো ছিল অসময়ের পুজো—অকালবোধন।

এর পিছনেও রয়েছে বিশেষ ধর্মীয় আখ্যান। মানুষের এক বছর দেবতাদের এক অহোরাত্রের সমান। অর্থাৎ মাঘ থেকে আষাঢ় মাস পর্যন্ত দেবতাদের দিন আর শ্রাবণ থেকে পৌষ মাস রাত। সেই হিসাবে বসন্তকাল দেবতাদের দিন আর শরৎকাল রাতের মধ্যে পড়ে। তাই শরৎকালে দেবীকে জাগিয়ে তাঁর আরাধনা করা হয় বলে একে অকালবোধন বলা হয়।


Image: IANS

আরও পড়ুন: শরৎ এল রে: উমা চারদিন বাপের বাড়িতে থাকলে মহাদেব কি তাঁকে চোখে হারান?

দেবী এই সময় নিদ্রামগ্ন হওয়ায় তাঁকে জাগিয়ে তুলতে রামচন্দ্র প্রথমে ব্রহ্মার শরণাপন্ন হন। তাঁর প্রার্থনায় সাড়া দিয়ে ব্রহ্মা দেবীস্তব পাঠ করেন এবং দেবীকে জাগিয়ে তুলতে ধ্যানস্থ হন।

ধ্যানমগ্ন ব্রহ্মা সমুদ্রতটে উপস্থিত হন, যেখানে রামচন্দ্র দেবীর আরাধনার বসেছিলেন। সমুদ্রের বালুতট পেরিয়ে তিনি দেখতে পান এক গভীর বন। সেই বনের মধ্যে একটি কণ্টকাকীর্ণ বেলগাছের নিচে আট-দশ বছরের এক বালিকা আপন মনে খেলা করছিল। ব্রহ্মা বুঝতে পারেন, এই বালিকাই দেবী গৌরী।

আরও পড়ুন: শরৎ এল রে: দেবী দুর্গার মর্ত্যে আগমন এবং গমন কিসের উপর নির্ভর করে জানেন, তাহলে জেনে নিন

কিন্তু ব্রহ্মা চোখ মেলতেই সেই বালিকা বেলগাছের মধ্যে বিলীন হয়ে যান। এরপর ব্রহ্মা বিধান দেন বেলগাছের নিচেই হবে দেবী দুর্গার বোধনের পূজার্চনা। তাই দুর্গাপুজোয় বেলগাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পুজোমণ্ডপের কাছে বেলগাছ থাকলে তার নিচে, আর না থাকলে বেলশাখাকে প্রতিষ্ঠা করে সম্পন্ন করা হয় বোধনের আচার।

সেই থেকে আজ অবধি দেবী দুর্গার বোধনের আগে বেলগাছ পুজো করে প্রতিষ্ঠিত করতে হয়। ব্রহ্মার আহ্বানে দেবী বেল গাছের একটি পাতায় কুমারী কন্যা বা বালিকা রূপে আবির্ভূতা হন। আজও দুর্গাপুজোয় এই রীতিই মানা হয়ে থাকে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=lkytf1gOmfXRQkPC” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>