কয়েদিদের পরিবারকে সহায়তাকারী একটি সংগঠনের সভাপতি ডেলমা অর্ডোনেজের দাবি, মঙ্গলবার ভোরে ‘গ্যাং ব্যারিও ১৮’ ও ‘মারা সালভাত্রুচা’ গোষ্ঠীর মধ্যে দাঙ্গা বাধে। এদিকে নৃশংস হত্যাকাণ্ডের খবর পাওয়ামাত্র জেলের বাইরে বন্দিদের আত্মীয়রা ভিড় জমান। স্বজনরা আদৌ জীবীত আছেন কিনা জানতে চান তাঁরা। দাঙ্গা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো। তিনি বলেন, কারগারের নিরাপত্তারক্ষীদের সমর্থনে মারা গোষ্ঠী পরিকল্পিত হামলা চালিয়েছে। ঘটনার তদন্ত হবে। দোষীদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশগুলিতে জেলের মধ্যে দাঙ্গা নতুন ঘটনা না। এর আগে ২০১২ সালে হন্ডুরাসেই ভয়াবহ দাঙ্গায় মৃত্যু হয়েছিল ৩৬১ জনের।




