• facebook
  • twitter
Sunday, 19 April, 2026

পশ্চিমবঙ্গের প্রথম ও বৃহত্তম বিশ্ববিদ্যালয়-ভিত্তিক DGCA অনুমোদিত ‘জেআইএস ড্রোন অ্যাকাডেমি’-র পথচলা শুরু

জেআইএস বিশ্ববিদ্যালয় শুধু ড্রোন চালনাই শেখাবে না, শেখাবে এর টেকনিক, খারাপ হলে সারানোর উপায় সঙ্গে আরও উন্নতমানের ড্রোন তৈরির গবেষণা।

নিজস্ব চিত্র

ড্রোন (Drone) অ্যাকাডেমির যাত্রা শুরু হল। বৃহস্পতিবার দমদমে জেআইএস (JIS) গ্রুপের SurTech ক্যাম্পাসে এই অ্যাকাডেমির শুভ উদ্বোধন হল। এটি পশ্চিমবঙ্গের প্রথম এবং বৃহত্তম বিশ্ববিদ্যালয়-ভিত্তিক, DGCA-অনুমোদিত ‘রিমোট পাইলট ট্রেনিং অর্গানাইজেশন’ (RPTO) এবং আনম্যানড এরিয়াল ভেহিকেল (UAV) ইকোসিস্টেমের সহায়ক একটি প্রতিষ্ঠান।
এই একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেআইএস গ্রুপের ডিরেক্টর শিমারপ্রিত সিং এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

বর্তমানে ড্রোন দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে বহুল ব্যবহার হলেও বাণিজ্যিক ব্যবহার শুরু হওয়ার মুখে। জেআইএস বিশ্ববিদ্যালয় শুধু ড্রোন চালনাই শেখাবে না, শেখাবে এর টেকনিক, খারাপ হলে সারানোর উপায় সঙ্গে আরও উন্নতমানের ড্রোন তৈরির গবেষণা। এই অ্যাকাডেমিতে যাঁরা ভর্তি হবেন, তাঁরা পাবেন ডিজিসিএ’র ( Director General Of Civil Aviation) সার্টিফিকেট। সেই সাথে থাকছে এডুরাডে(EduRade) এবং মেঘ রোবোটিক (Megh Robotics) -এর মতো প্রতিষ্ঠানের সহায়তায় সরাসরি ইন্ডাস্ট্রির কাজের সাথে পরিচিত হওয়ার সুযোগও।

Advertisement

চাষাবাদে ড্রোনের প্রচলন শুরু হয়েছে ভিন রাজ্যে। চাষের ক্ষেত্রে শস্যকে পোকা- মাঁকড়ের হাত থেকে বাঁচাতে বিভিন্ন ওষুধ পত্র জমিতে দেওয়া যেতে পারে ড্রোনের সাহায্যে। এ ছাড়াও শিল্প ক্ষেত্রে, পরিকাঠামো তৈরিতে, এরিয়াল সার্ভে ও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অনায়াসে ব্যবহার করা যেতে পারে ড্রোন।

Advertisement

জেআইএস বিশ্ববিদ্যালয় শুধু ড্রোন চালনাই শেখাবে না, শেখাবে এর টেকনিক, খারাপ হলে সারানোর উপায় সঙ্গে আরও উন্নতমানের ড্রোন তৈরির গবেষণা।

দমদমের ক্যাম্পাসে এ দিন হাতে- কলমে দেখানো হয় ড্রোন ওড়ানোর নানা কৌশল। ছিলেন কলকাতার পূর্বাঞ্চলীয় শাখার জেনারেল ম্যানেজার (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) শ্রীমতি মহুয়া বি. অধিকারী; এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI), কলকাতার জয়েন্ট জিএম (ATM) শ্রী সুমন চন্দ্র হালদার; AAI-এর জয়েন্ট জিএম (ATM) শ্রী গৌতম রায়; ভারত সরকারের C-DAC-এর টিম লিড শ্রী সঙ্গম কুমার চতুর্বেদী; পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রীমতি অনিন্দিতা গাঙ্গুলী; ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আঞ্চলিক প্রধান (পূর্বাঞ্চল) শ্রী বিক্রম কুমার দাস এবং JIS গ্রুপের ডিরেক্টর সর্দার সিমরপ্রীত সিং।

জেআইএস গ্রুপের ডিরেক্টর সিমার্পিত সিং বলেন, “ভবিষ্যত প্রজন্মের জন্য এই কোর্স একেবারে আধুনিকমানের। বর্তমানে ড্রোনের বহুল ব্যবহার দেখা যাচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই কোর্স চালু হচ্ছে।”

Advertisement