• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

ফোন করে ডেকে গণধর্ষণ তরুণীকে

মঙ্গলবার তেহট্টের পলাশীপাড়া থানা এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষকদের মধ্যে একজন তরুণীর পূর্ব পরিচিত ছিল।

ফোন করে ডেকে গণধর্ষণ তরুণীকে

আর জি করের ঘটনায় রাত দখল, মোমবাতি মিছিল এতো কিছুর পরেও রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার তেহট্টের পলাশীপাড়া থানা এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ধর্ষকদের মধ্যে একজন তরুণীর পূর্ব পরিচিত ছিল। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই তরুণী।

সূত্রের খবর, মঙ্গলবার নির্যাতিতা তরুণী বাড়ির কাছে একটি বাজারে গিয়েছিলেন। তখনই তরুণীর পরিচিত এক যুবক ফোন করে তাঁকে এক জায়গায় ডেকে পাঠায়। আগে থেকেই ঘটনাস্থলে অপেক্ষা করছিলেন অভিযুক্ত যুবকসহ আরও দুজন। তরুণী ওই স্থানে পৌঁছাতেই তাঁকে টেনে নির্মীয়মাণ একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর উপর চলে নারকীয় অত্যাচার। শারীরিক নির্যাতনের কারণে একা এতজনের সঙ্গে পেরে ওঠেননি ওই তরুণী। অভিযুক্ত যুবকেরা পালিয়ে গেলে কোনো মতে বাড়ি পৌঁছায় সে।

বাড়িতে গিয়েও লজ্জায় প্রথমে মুখ খোলেননি নির্যাতিতা। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই বাড়ির লোকেদের সন্দেহ হয়। এরপরই চাপ দিতে পরিবারকে প্রকৃত ঘটনা খুলে বলেন ওই তরুণী। তৎক্ষণাৎ তাঁকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পাশাপাশি, খবর দেওয়া হয় পুলিশে। তরুণীর পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু করে পালাশীপাড়া থানার পুলিশ। অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তেহট্ট মহকুমা আদালতে তাঁদের তোলা হয়েছে এবং পুলিশের তরফে ধৃতদের হেফাজতে রাখার আবেদন করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।