• facebook
  • twitter
Wednesday, 25 February, 2026

ফ্যাশন রিটেলে সৃজন গ্রুপের নতুন চমক, আসছে ‘সৃজন স্টাইল’

সংস্থার প্রতিটি স্টোরের আয়তন হবে প্রায় ৮ হাজার বর্গফুট। পুরুষ, মহিলা ও শিশুদের জন্য ক্যাজুয়াল, ফর্মাল ও এথনিক পোশাক মিলবে এখানে।

রিয়েল এস্টেটের পর এবার ফ্যাশনের দুনিয়ায় বড়সড় এন্ট্রি নিল সৃজন গ্রুপ। সোমবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল তাদের নতুন ব্র্যান্ড, ‘সৃজন স্টাইল’। সাশ্রয়ী দামে ভালো মানের ফ্যাশন সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

শুরুর পর্যায়েই ৫০০ কোটির বেশি বিনিয়োগের কথা জানিয়েছে সংস্থা। ধাপে ধাপে গোটা দেশে চেইন স্টোর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। প্রথম তিন মাসেই ১০টি স্টোর খোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংস্থা। আর ২০২৬-২৭ অর্থবর্ষের শেষে সেই সংখ্যা বাড়িয়ে ৫০-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Advertisement

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শ্যামসুন্দর আগরওয়াল, সঞ্জয় আগরওয়াল, কেশব আগরওয়াল ও গৌরব সারাওগি। তাঁদের কথায়, দেশের টিয়ার ২, ৩ ও ৪ শহরেই এখন ক্রেতা বৃদ্ধির বড় সুযোগ। সেই বাজারকেই টার্গেট করছে ‘সৃজন স্টাইল’।

Advertisement

সংস্থার প্রতিটি স্টোরের আয়তন হবে প্রায় ৮ হাজার বর্গফুট। পুরুষ, মহিলা ও শিশুদের জন্য ক্যাজুয়াল, ফর্মাল ও এথনিক পোশাক মিলবে এখানে। সঙ্গে থাকবে প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীও। যার দাম শুরু হবে মাত্র ৯৯ টাকা থেকে। বেশিরভাগ পণ্যের দাম থাকবে ৯৯৯ টাকার মধ্যেই। এমনটাই দাবি সংস্থার।

সংস্থার তরফে জানানো হয়েছে, নিয়মিত নতুন কালেকশন, সাজানো ফ্যাশন ক্যালেন্ডারের মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ ধরে রাখা হবে।

এই যাত্রার শুরু পূর্ব ভারত থেকে। কলকাতার গড়িয়াহাটে একটি বড় ফ্ল্যাগশিপ স্টোর খোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যান্ডেল, মধ্যমগ্রাম, শ্রীরামপুর, বাগনান, সোদপুর, মুরারাই ও আসানসোলেও স্টোর চালুর প্রস্তুতি চলছে।

দুই দশকের বেশি রিয়েল এস্টেট অভিজ্ঞতার পর এবার সংগঠিত ফ্যাশন রিটেলে সৃজন গ্রুপের এই নতুন পদক্ষেপ বাজারে কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।

Advertisement