মাংস উৎপাদনে পশ্চিমবঙ্গ বর্তমানে দেশের শীর্ষে। ডিম উৎপাদনে রাজ্য রয়েছে চতুর্থ স্থানে। দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের বার্ষিক বৃদ্ধির হার ৩.৯৮ শতাংশ, যা জাতীয় গড় ৩.৫৮ শতাংশের চেয়ে বেশি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-১ ব্লকে একটি অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।
সোমবার ছিল প্রাণীসম্পদ বিকাশ দিবস। প্রতিটি জেলাতেই দিনটি বিশেষভাবে পালিত হয়। পূর্বস্থলী-১ ব্লকে একটি অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ ১৩.০৮ লক্ষ টন মাংস উৎপাদন করে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ডিম উৎপাদনে রাজ্য চতুর্থ। ২০২৪-২৫ অর্থবর্ষে ১৫৯৮.২০ কোটি ডিম উৎপাদন হয়েছে। দেশের মোট উৎপাদিত ডিমের ১০.৭২ শতাংশ পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়। দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের বার্ষিক বৃদ্ধির হার ৩.৯৮ শতাংশ, যা জাতীয় গড় ৩.৫৮ শতাংশের চেয়ে বেশি। মন্ত্রী আরও জানান, রাজ্যের ৩৪৪টি ব্লকেই চালু হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা যান। এ ছাড়া কলসেন্টার ভিত্তিক টেলিমেডিসিন পরিষেবাও চালু রয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



