• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

‘প্রজেক্ট ট্রাস্ট+’- এ ১০০ কোটি বিনিয়োগ

স্মার্টফোনের নিরাপত্তা আরও জোরদার করতে আগামী পাঁচ বছরে ১০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল এআই+ স্মার্টফোন

‘প্রজেক্ট ট্রাস্ট+’- এ ১০০ কোটি বিনিয়োগ

Photo: File photo

স্মার্টফোনের নিরাপত্তা আরও জোরদার করতে আগামী পাঁচ বছরে ১০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল এআই+ স্মার্টফোন। প্রতি বছর ২০ কোটি টাকা করে বিনিয়োগের মাধ্যমে ‘প্রজেক্ট ট্রাস্ট+’ নামে একটি নতুন উদ্যোগ শুরু করেছে সংস্থাটি। দীর্ঘমেয়াদি সম্প্রদায়ভিত্তিক অংশগ্রহণের মাধ্যমে দেশের অন্যতম নিরাপদ স্মার্টফোন ইকোসিস্টেম গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
এই উদ্যোগের আওতায় এথিক্যাল হ্যাকার, নিরাপত্তা গবেষক এবং ডেভেলপারদের সংস্থার ডিভাইস ও প্রযুক্তি পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তাঁদের সাহায্যে সম্ভাব্য নিরাপত্তা-ত্রুটি দ্রুত চিহ্নিত করা হবে এবং তা গ্রাহকদের উপর প্রভাব ফেলার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংস্থার দাবি, প্রচলিত ‘বাগ বাউন্টি’ কর্মসূচির গণ্ডি পেরিয়ে নিরাপত্তার ক্ষেত্রে বৃহত্তর সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
এআই+ স্মার্টফোনের সিইও এবং নেক্সটকোয়ান্টাম শিফট টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাধব শেঠ বলেন, কোনও স্মার্টফোন বা প্রযুক্তি ব্যবস্থাই নিরাপত্তাকে চূড়ান্ত পর্যায় বলে দাবি করতে পারে না। প্রযুক্তির সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাকেও নিয়মিত উন্নত করতে হয়। স্বচ্ছতা ও সহযোগিতার মাধ্যমেই ব্যবহারকারীদের আস্থা তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

সংস্থার মতে, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, স্মার্টফোনের নিরাপত্তা নিশ্চিত করাও তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ‘প্রজেক্ট ট্রাস্ট+’-এর মাধ্যমে ধারাবাহিক উন্নয়ন, জবাবদিহি এবং সম্মিলিত প্রচেষ্টার ভিত্তিতে আরও নিরাপদ প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলতে চায় তারা।