• facebook
  • twitter
  • youtube
Tuesday, 16 June, 2026

এটা কি করলেন অঙকুশ!

টলিপাড়ার অভিনেতা অঙ্কুশ যে বরাবরই রসিক তা সকলেই জানেন। মাঝেসাঝেই এমন সব কাণ্ড ঘটান তা দেখে হাসতে হাসতে পাগল হন নেটিজেনরা।

২১ জুন রবিবার যোগ দিবস। আর এবারে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে কলকাতার রেড রোডে। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রীরা। তার মাঝেই মজার এক কাণ্ড করলেন অঙুকশ।

 

টলিপাড়ার অভিনেতা অঙ্কুশ যে বরাবরই রসিক তা সকলেই জানেন। মাঝেসাঝেই এমন সব কাণ্ড ঘটান তা দেখে হাসতে হাসতে পাগল হন নেটিজেনরা। এবারেও সোশ্যাল মিডিয়ায় এক মজার ফ্রেম শেয়ার করেছিলেন অভিনেতা। সেখানে জিমের পাশাপাশি যোগা করতেও দেখা গিয়েছে তাঁকে। পরণে ছিল কালো জিমওয়্যার। আকাশের দিকে তাকিয়ে যোগব্যায়ামে ব্যস্ত ছিলেন অঙ্কুশ। আর তার এই ছবি দেখে মজা করতে ছাড়েননি ইন্ডাস্ট্রির বন্ধুরা।

 

রসিকতার ভঙ্গিতে মিমি চক্রবর্তী মন্তব্য করেন, ‘তোর পিছনের লোকগুলো তোকে দেখে হাসছে।‘ মিমি ও অঙ্কুশ একই আবাসনের বাসিন্দা। মাঝেসাঝেই একে অপরের লেগপুল করে থাকেন। এছাড়াও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মজা করে বলেন, ‘এটা কি নতুন আসন? ময়ূরাসন?’  তবে ঠাট্টা-তামাশার মধ্যেও সেরা মন্তব্য ঐন্দ্রিলার। জানান, ‘এত কিছুর পরেও আমার প্রথম বলেই আউট’। ইশান মিত্র, অনিন্দ্য চট্টোপাধ্যায়েরাও হেসে ফেলেছেন। এক কথায় যওগ দিবসের আগেই সকলকে হাসিয়ে কামাল অভিনেতার। যদিও এই মুহূর্তে নিজের প্রযোজনা সংস্থা নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।

 

গত বছরে পুজোর সময়ে মুক্তি পাওয়া রক্তবীজ ২ সিনেমাতে অভিনয় করে রীতিমত সারা ফেলেছিলেন তিনি। নেগেটিভ চরিত্রেও এমন ভাবে ফুটিয়ে তুলেছিলেন তা দেখে রীতিমত অবাক হয়েছিলেন দর্শকেরা। কিন্তু চলতি বছরে তার নিজের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছে ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমাটি। কিন্তু সেটি বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এখন দেখার আগামীতে দর্শকদের জন্য কি নিয়ে আসেন।