অবশেষে মুক্তি পেল ‘এক দিন ‘ ছবির ট্রেলার। এটি একটি মিষ্টি প্রেমের ছবি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির খানের ছেলে জুনায়েদ খান এবং দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। ছবিতে জুনায়েদ খান এক লাজুক ও অন্তর্মুখী যুবকের চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রেমে পড়েন প্রাণবন্ত ও হাসিখুশি মেয়ে সাই পল্লবীর। একই অফিসে কাজ করলেও, নিজের অনুভূতি প্রকাশ করতে কুণ্ঠা বোধ করছিল জুনায়েদ।
তবে গল্পে মোড় আসে জাপানে গিয়ে। সেখানে একটি দুর্ঘটনায় সাই পল্লবীর চরিত্রটি ‘ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া’ (TGA)-এ আক্রান্ত হয়। আশ্চর্যজনকভাবে, সে শুধু সেই যুবককেই মনে রাখতে পারে, যিনি তার প্রাণ বাঁচিয়েছিলেন। এই ঘটনাই গল্পকে নতুন বাঁক দেয় এবং তাদের সম্পর্ককে এক ভিন্ন মাত্রায় নিয়ে যায়। ট্রেলার থেকে বোঝা যাচ্ছে, একটি প্রেমের গল্প, যেখানে ভালোবাসা, অপেক্ষা এবং অলৌকিকতার প্রতি বিশ্বাসই মূল সুর। দীর্ঘদিন পর এমন এক ভিন্নধর্মী রোমান্টিক কাহিনি বড় পর্দায় আসতে চলেছে।
Advertisement
এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে কাজ করছেন আমির খান এবং পরিচালক মনসুর খান। তাঁদের এই জুটি অতীতে ‘ক্যায়মত সে ক্যায়ামত তক’, ‘জো জিতা ওয়েহি সিকেন্দর’, ‘একেলে হম একেলে তুম’, ‘জানে তু জানে না’-র মতো ছবি একসঙ্গে করেছেন। ফলে ‘এক দিন’ নিয়ে স্বাভাবিক ভাবেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। আমির খান প্রোডাকশনের ব্যানারে তৈরি এই ছবিটি পরিচালনা করছেন সুনীল পাণ্ডে। প্রযোজনায় রয়েছেন আমির খান, মনসুর খান এবং অপর্ণা পুরোহিত। আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘এক দিন’।
Advertisement
Advertisement



