• facebook
  • twitter
  • youtube
Saturday, 27 June, 2026

এই মাকড়সা গা ঘিনঘিন করাবে না, ভালোবাসা শেখাবে, দেখবেন নাকি!

মুক্তি পেয়েছে স্পাইডারম্যান সিরিজের নতুন সিনেমার দ্বিতীয় ট্রেলার। আর বিশ্বজুড়ে মাত্র এক সপ্তাহের মধ্যে এই ট্রেলারে এসেছে হাফ বিলিয়ন ভিউ।

এই মাকড়সা গা ঘিনঘিন করাবে না, ভালোবাসা শেখাবে, দেখবেন নাকি!

এ এক নতুন ঝড়। যে ঝড়ে উড়ে গেল সব কিছু। আর এই ঝড়ের নাম স্পাইডারম্যান। আসলে মুক্তি পেয়েছে স্পাইডারম্যান সিরিজের নতুন ট্রেলার। আর তাতেই কুপোকাত সকল সিনে প্রেমীরা। মাত্র এক সপ্তাহের মধ্যে এই ট্রেলারের ভিউ দাঁড়িয়েছে হাফ বিলিয়ন।

 

মুক্তি পেয়ে গিয়েছে এই ছবির দ্বিতীয় ট্রেলার। প্রথম ট্রেলারেই বোঝা গিয়েছিল এই সিনেমা এবারে দর্শকদের মনের সঙ্গে সঙ্গে কব্জা করবে মাথাকেও। আর দ্বিতীয় ট্রেলারে তা আরও স্পষ্ট হল। স্পাইডারম্যানের নতুন এই সিনেমার নাম রাখা হয়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। প্রথম ট্রেলারটি মুক্তির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে ১ বিলিয়ন ভিউ হয়েছিল। আর দ্বিতীয়টি  এক সপ্তাহে পেয়েছে ৫৯০.৮ মিলিয়ন ভিউ। দাবি করা হচ্ছে এখনও পর্যন্ত মুক্তি পাওয়া কোনো সিনেমার সর্বোচ্চ জনপ্রিয় ট্রেলারের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে এই সিনেমাটি।

 

এই সিনেমায় দেখা যাবে পিটার পার্কারের পরবর্তী জীবন। যেখানে সে মুখোমুখি হবে আরও বড় শক্তিশালী ভিলেনের। কিভাবে এই ভিলেনের সঙ্গে মোকাবিলা করে এবং সকলকে রক্ষা করে তা এই সিনেমার মূল ইউএসপি। বিশ্বজুড়ে ফ্যানেরা অপেক্ষা করে আছে এই সিনেমার মুক্তির জন্য। ছবিটি পরিচালনা করেছেন ডেস্টিন ডেনিয়েল ক্রেটন , চিত্রনাট্য ও সংলাপ  ম্যাককেন, এরিক সোমার্স ও কুরিতকেস।  মার্ভেলের কমিক বুক সিরিজের উপরে ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। ভারতে সিনেমাটি পরিবেশন করবে সোনি পিকচার্স। ছবিটি ৩০ জুলাই মুক্তি পাবে। হিন্দি, ইংলিশ, তামিল, তেলেগু, মালায়লম ও কানাড়া ভাষাতে মুক্তি পাবে এই সিনেমাটি।

 

 

 

প্রসঙ্গত, স্পাইডারম্যান সিরিজ দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে অ্যাকশন লাভার দর্শকদের কাছে। সিনেমার আলাদা গুরুত্ব রয়েছে। পিটার পার্কারের জীবন ও তার ধীরে ধীরে স্পাইডারম্যান হয়ে ওঠার জার্নি মন কেড়েছিল সকল দর্শকদের। প্রতিটা পার্ট দর্শকদের নতুন ভাবে এই সিনেমার প্রেমে পড়তে বাধ্য করেছিল। আর সেই কারণেই অল্প বয়সী থেকে শুরু করে অনেক মধ্যবয়স্করাও এই সিনেমার ফ্যান। সেই সঙ্গে তুখোড় চিত্রনাট্য ও সংলাপও সিনেমাটিকে  আলাদা জনপ্রিয়তা দিয়েছে। এখন দেখার নতুন সিনেমাটি মুক্তি পাওয়ার পরে দর্শকদের কতটা মন জয় করতে পারে। আগামী ৩০ জূুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে এই সিনেমাটি। বাদ নেই ভারত। সেখানেও মুক্তি পাবে সিনেমাটি।