প্রশ্ন: সময় অনেক এগিয়েছে। ব্যাক টু মন্টু পাইলট সিজন ৩। কী বলবে?
সৌরভ: কী বলব! একটা সময় মন্টু পাইলট সিজন থ্রি যখন হচ্ছে তখন ভাবছিলাম আমার মধ্যে ওই বিষয়টা বেঁচে আছে কিনা। আমার কোনও কাজের আগের রাতে ঘুম হয় না। সেটা এবারও হয়েছে। আমি খুব আন্ডার কনফিডেন্স থাকি একটা কাজ শুরুর আগে। দর্শক এত ভালোবাসা দিয়েছেন মন্টু পাইলটকে তাই দায়িত্ব আরো বেড়ে গেছে। অনেক মনোযোগ বেড়েছে। এবার দর্শক বলবেন কেমন হয়েছে।
প্রশ্ন: কিউ এবার মন্টু পাইলটের নতুন সংযোজন। এর আগের দুটো মন্টু পাইলট দেখেছো?
কিউ: না। আমি ২০১৫-১৬ সালে এখান থেকে গোয়ায় শিফট করে যাই। এরপর বাংলায় কি হচ্ছে তা দেখা আমি বন্ধ করে দিই। তার মাঝে কিছু কাজের সূত্রে কলকাতায় আসতাম। তখনই হইচই-এর একটা কাজ আমি করি। সেই সময় জানতে পারি মন্টু পাইলটের কথা। কিন্তু আমার দেখা হয়নি। এরপর দেবালয় আমাকে জাহাঙ্গীরের চরিত্র অফার করার পর আমি পরিষ্কার বলেছিলাম অডিশন দিতে পারব না। আমার কথায় দেবালয় রাজি হয়। তখন আমি মন্টু পাইলট দেখি এবং বিভিন্ন চরিত্রগুলো সম্পর্কে জানি।
প্রশ্ন: প্রথম যখন দেবালয় তোমার কাছে মন্টু পাইলটের কথা বলে তখন থেকে আজকের মন্টু পাইলট অনেক পরিণত। সৌরভ অনেক হার্ডলস পেরিয়েছে। কী বলবে দর্শকদের?
সৌরভ: বিষয়টা খুব চাপের। আমি এটা ফিল করেছি। প্রত্যেকটা চরিত্রের জন্যই চোখে একটা ইনোসেন্স লাগে। অনেক খুঁটিনাটি বিষয় আছে। এই যে এখন আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি হাতে কী করছো সেটা সেকেন্ডারি। আমি তোমার হাতের দিকে পরে তাকাচ্ছি। আমি প্রথমে তোমার চোখের দিকে দেখছি। তাই আমি ঠিক করি চোখ দিয়ে অভিনয় করব। এই বিষয়ে মনোযোগ দেওয়া শুরু করলাম। তখন আমি দেখলাম মানুষ সেটা নোট করল এবং অনেক প্রশংসা করলেন।
প্রশ্ন: সময় বদলানোর সঙ্গে সঙ্গে কাজের ক্ষেত্রে কি কি বদল এসেছে?
কিউ: কাজের ক্ষেত্রে যেটা বদলানো দরকার সেটা বাংলার ওয়ার্ক কালচার। এ বিষয়ে আমি চিরকালই বিচলিত ছিলাম। এখানে বসে যে কাজ করা যায় সেটা বম্বে বা বেঙ্গালুারুতে বা দিল্লিতে কিন্তু সম্ভব নয়। আমি ২০০৮ সালে বলেছিলাম মোবাইল ফোনে সবাই সিনেমা দেখবে। তখন সবাই হেসেছিল। কিন্তু বর্তমানে সেই জিনিসই হচ্ছে।
প্রশ্ন: তাহলে তুমি বলতে চাইছো ওয়েব সিরিজ আমাদের দেখার চোখ বদলে দিয়েছে?
কিউ: অবশ্যই। অবশ্যই ন্যারেটিভ-এর স্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে। সিনেমাকে শেষ করে দিয়েছে, সেটাও সত্যি। রাইটার, ডিরেক্টরদের নাম দেওয়া হয় না। পুরোটাই ওটিটি প্ল্যাটফর্মের নামে চলে। আমরা খুব পুরনো একটা প্ল্যাটফর্মে
ফিরে যাচ্ছি।
প্রশ্ন: হইচইতে দেখা যাচ্ছে মন্টু পাইলট ৩। দর্শকদের কী বলবে?
সৌরভ: দর্শকদের এটাই বলব আমার লাইফের একটা মোমেন্টাম শিফট হয়েছিল মন্টুর জন্য…
প্রশ্ন: কারা কারা আছে তোমার সঙ্গে এবার?
সৌরভ: হ্যাঁ মন্টু পাইলট থ্রিতে কিউ আছেন। ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস পার্নো রয়েছে। চান্দ্রেয়ীদি রয়েছে। শোলাঙ্কি ইস ব্যাক। আপনারা মন্টু পাইলের সিজন থ্রি দেখুন এবং আমাদের জানান কেমন লাগল।
Advertisement
Advertisement



