• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

বন্ধুর ‘প্রেতকথা’ চুরি করেই সাফল্যের শিখরে গৌরব

গৌরব তপাদার। প্রেতকথার দৌলতে আজকের দিনে অনেকেই তাঁকে চেনেন। এবারে তাঁর বিরুদ্ধে এল আরও এক গুরুতর অভিযোগ।

বন্ধুর ‘প্রেতকথা’ চুরি করেই সাফল্যের শিখরে গৌরব

Photo Source- Facebook

গৌরব তপাদার। প্রেতকথার দৌলতে আজকের দিনে অনেকেই তাঁকে চেনেন। এবারে তাঁর বিরুদ্ধে এল আরও এক গুরুতর অভিযোগ। আর সেই অভিযুক্ত স্বয়ং গৌরবের বন্ধু আদিত্য মুখোপাধ্যায়। তাঁর দাবি, প্রেতকথা আসলে তারই পরিকল্পনা। এমনকি ২০১৯ সালে প্রেতকথার ৪টি এপিসোড আপলোড করা হয়েছিল ইউটিউবে । কিন্তু তারপরে আচমকাই কাউকে কিছু না বলে প্রেতকথা নামে একটি চ্যানেল খুলে নিনজের মত কাজ শুরু করেছিল গৌরব।

 

আদিত্য জানান, একসঙ্গে ইউটিউবের জার্নি শুরু করেছিল তিন বন্ধু। পরিকল্পনা ছিল যা উপার্জন হবে তা তিন ভাগে ভাগ হবে। পরবর্তীতে এক বন্ধু বেরিয়ে যাওয়ায়  আধাআধি শেয়ারিংয়ের পরিকল্পনা হয়েছিল। সেই মত দুটি চ্যানেলে কাজ হচ্ছিল। এমনকি দামী গ্যাজেটও কেনা হয়েছিল। তারপরে আয় শুরু হতেই গৌরব তাকে সামান্য একটা টাকা দিয়েছিল।

 

তারপরে আদিত্য নতুন পরিকল্পনা শুরু করেছিলেন। কিন্তু গৌরবের সঙ্গেও ছিলেন। ভৌতিক গল্পের পরিকল্পনা করে কী নাম রাখা যায় তা নিয়ে আললোচনা করছিলেন। তখনই প্রেতকথা নামটি রাখা হয়েছিল। যা দিয়েছিল গৌরব নিজেই। সেখানে ভয়েস ওভারের কাজ করছিলেন গৌরব। চারটি ভিডিও ওই চ্যানেলে আফলোডডের পরে কিছুদিন চ্যানেল বন্ধ করা হয়েছিল। তারপরেই আদিত্য জানতে পেরেছিলেন যে গৌরব ওই একই নামে একটি চ্যানেল খুলেছে। সঙ্গে সঙ্গে নাম পরিবর্তনের কথা বলা হলেও  তিনি পরবর্তীতে না করেননি। এরপরে ফোনে পরিষ্কার করে বলেন যে তিনি তা করবেন না। পরবর্তীতে আদিত্য ফেসবুকে বিষয়টি নিয়ে মুখ খুললে গৌরব ওই পেজ রিপোর্ট করার আর্জি জানান। এতবছর পরে প্রমাণ সহ সবটা সামনে আনলেন আদিত্য।   তারই মাঝে কন্য়া সন্তানের বাবা হলেন গৌরব।

যদিও এর আগে প্রাক্তন বিতর্কে জর্জরিত হয়েছিলেন  গৌরব।  ‘প্রেতকথা’ খ্যাত জনপ্রিয় ইউটিউবার গৌরব তপাদারকে নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। বিয়ের পরেও প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখা এবং শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পুরনো অডিয়ো ক্লিপ ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁসের জেরে শুরু হওয়া ঘটনা সোশাল মিডিয়ার সবচেয়ে বড় টক অফ দ্য টাউন হয়ে উঠেছিল। যদিও পরবর্তীতে গৌরব জানিয়েছিলেন নেশা করে এই কাজ করে ফেলেছিলেন। তবে বিষয়টি তিনি নিজের স্ত্রী প্রিয়াঙ্কাকে জানিয়েছিলেন। স্ত্রীও যে তার পাশে ছিলেন তাও বুঝিয়ে দিয়েছিলেন।