• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

সলমনের পাশে থাকার মাশুল দিতে হচ্ছে গোবিন্দ নমদেবকে

কৃষ্ণসার হত্যার অভিযোগকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবি। সলমন খানের নাম এই বিতর্কের সঙ্গে জড়িয়ে রয়েছে।  ছবির প্রযোজককে আইনি নোটিশও পাঠানো হয়েছে।

কৃষ্ণসার হত্যার অভিযোগকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবি। সলমন খানের নাম এই বিতর্কের সঙ্গে জড়িয়ে রয়েছে।  ‘কালা হিরণ’ নামের সেই ছবির খবর প্রকাশ্যে আসার পরেই আপত্তি করেন সলমন খান ও তার সহযোগীরা। এমনকি ছবির প্রযোজককে আইনি নোটিশও পাঠানো হয়েছে।

আর তারপরেই এই ছবিতে অভিনয় করতে না চেয়ে পিছিয়ে আসেন গোবিন্দ নামদেব। তিনি জানান, ছবিটি সলমনকে মনে রেখেই তৈরি করা হয়েছে। এই নিয়ে তিনি আগে থেকেই কিছুই জানতেন না। তাই এই কাজ থেকে নিজেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তারপরেই গোবিন্দার বিরুদ্ধে পাল্টা হুংকার দিলেন প্রযোজক। এমনকি শর্তও দিলেন।

ছবিটি কৃষ্ণসার শিকার মামলাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। আর তা নিয়েই সলমন খানের আইনি জটিলতা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ৩ দশক আগে।  তারপর থেকেই শুরু হয় বিষ্ণোই গ্যাংয়ের প্রতিবাদ। এমনকি মৃত্যু হুমকির মুখেও পড়তে হচ্ছে বলিউডের ভাইজানকে। অভিনেতা গোবিন্দ জানান, তিনি যখন ছবিতে রাজি হয়েছিলেন আর পরবর্তীতে যা দর্শকদের সামনে আনা হচ্ছে তার মধ্যে কোনো মিল নেই। তিনি আরও বলেন এই ছবিটির প্রচার ঝলক দেখে তিনি রীতিমত প্রতারিত বোধ করেছেন।

তিনি আরও বলেন যখন এই ছবিটি তৈরি করা হয়েছিল সেই সময় যা নামম ছিল সিনেমাটির সেটিও বদল করা হয়েছে। আর সেই কারণেই এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এছাড়াও অভিনেতা সোনু মিশ্র জানিয়েছেন এই ছবিতে সলমনের চরিত্রটি তার করার কথা ছিল। কিন্তু শ্যুটিং শুরুর ২ দিন পরেই ছবিটি থেকে তিনি সরে যান।