• facebook
  • twitter
  • youtube
Monday, 29 June, 2026

জিম নয়, ফিটনেসের নতুন মন্ত্র নাচ! মাধুরী থেকে তমান্না, বলি তারকাদের পছন্দ ডান্স ওয়ার্কআউট

শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে এখন নৃত্যকেই ফিটনেসের অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন বলিউডের বহু জনপ্রিয় অভিনেত্রী।

জিম নয়, ফিটনেসের নতুন মন্ত্র নাচ! মাধুরী থেকে তমান্না, বলি তারকাদের পছন্দ ডান্স ওয়ার্কআউট

বর্তমান সময় দাঁড়িয়ে এখন কম-বেশি সকলেই সুস্থ ও ফিট থাকতে চায়। নিজেকে ফিট রাখতে অনেকেই খাদ্যাভাসে সামান্য পরিবর্তন আনার পাশাপাশি জিমে দীর্ঘক্ষণ ধরে শরীরচর্চা করে থাকে। তবে ফিটনেস মানে শুধু জিমে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো নয়। বরং শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে এখন নৃত্যকেই ফিটনেসের অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন বলিউডের বহু জনপ্রিয় অভিনেত্রী। তাঁরা মনে করেন, নাচ করলে শরীর যেমন চাঙ্গা হয়, সেই সঙ্গে মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও এনার্জিও পাওয়া যায়।

যে সকল বলিউডের অভিনেত্রীরা শরীরকে সুস্থ রাখতে নাচকে বেছে নিয়েছেন সেই তালিকায় কারা রয়েছেন জানেন তালিকার প্রথমেই রয়েছেন, বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মাধুরী দীক্ষিত, তমান্না ভাটিয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি, অদিতি রাও হায়দারি, সানয়্যা মালহোত্রা এবং পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শিনা চৌহান।

মাধুরী দীক্ষিত

কর্থক নৃত্যে দীর্ঘদিনের প্রশিক্ষণপ্রাপ্ত মাধুরী দীক্ষিতের মতে, শাস্ত্রীয় নৃত্য শুধুমাত্র শিল্পচর্চা নয়, বরং আজীবন সুস্থ থাকার সেরা উপায়। দীর্ঘদিনের কঠোর প্রশিক্ষণ তাঁকে অসাধারণ ধৈর্য ও মার্জিত হতে শিখিয়েছে।

নোরা ফাতেহি

হাই এনার্জি নাচের জন্য পরিচিত নোরা ফাতেহি নাচকে শরীরচর্চার অন্যতম কার্যকরী উপায় হিসেবে দেখেন। তিনি নিয়মিত রিহার্সালের মাধ্যমে নিজের স্ট্যামিনা, শক্তি ও ফিটনেস বজায় রাখেন।

শিনা চৌহান

পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শিনা চৌহান সাত বছরেরও বেশি সময় ধরে সমকালীন নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি নাচকে ফিটনেসের অংশ হিসেবে নিজের প্রতিদিনের রুটিনে যোগ করেছেন। অভিনেত্রী নাচকে শুধু শরীরচর্চা হিসেবে দেখেন না, বরং তিনি এটিকে মানসিকভাবে ভালো থাকার মাধ্যমের পাশাপাশি নিজেকে নতুনভাবে আবিষ্কারের পথ হিসেবেও দেখেন। তাঁর কথায়, সমসাময়িক নৃত্য আমাকে কল্পনা ও আবেগের সঙ্গে যুক্ত করে। নাচের সময়ে শরীরের অঙ্গপ্রত্যঙ্গে যে মুভমেন্ট হয়, তা আমাকে আরও শক্তিশালী করে তোলে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে সৃজনশীল ধরে রাখতেও সাহায্য করে।

শ্রদ্ধা কাপুর

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নিজেকে সচল রাখতে নাচকে বেছে নিয়েছেন। তিনি নিয়মিত নাচের রিহার্সাল করে শরীরের ভারসাম্য ও স্ট্যামিনা বাড়ান।

জ্যাকলিন ফার্নান্ডেজ

অন্যদিকে, জ্যাকলিন ফার্নান্ডেজ নাচের সঙ্গে পিলাটিস ও স্ট্রেন্থ ট্রেনিং মিলিয়ে একটি ফিটনেস রুটিন অনুসরণ করেন।

সানয়্যা মালহোত্রা

সানয়্যা মালহোত্রা প্রায়ই নিজের নাচের অনুশীলনের ঝলক সমাজমাধ্যমে ভাগ করে নেন। অভিনেত্রীর মতে, নাচ শরীরচর্চার পাশাপাশি মানসিক চাপ কমাতে দারুণ কাজ করে।

তমান্না ভাটিয়া

বলিউড হোক কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা তমান্না ভাটিয়া তাঁর ফিটনেস রুটিনে প্রায়ই নাচকে অন্তর্ভুক্ত করেন। নিয়মিত নাচের অনুশীলনের মাধ্যমে তিনি নিজের গতি ও কর্মক্ষমতা ধরে রাখেন।

অদিতি রাও হায়দারি

অন্যদিকে, ভরতনাট্যমে প্রশিক্ষিত অদিতি রাও হায়দারি মনে করেন, শাস্ত্রীয় নৃত্য তাঁর ব্যক্তিত্ব বজায় রাখতে সাহায্য করে। সেই সঙ্গে পর্দায় তাঁর অভিনয়ের দক্ষতাকেও অনেকটা বাড়িয়ে তুলতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে ফিটনেসের সংজ্ঞা বদলেছে। শুধু নির্দিষ্ট শারীরিক গঠন নয়, শরীরে শক্তি বাড়ানো ও মানসিক শান্তি বজায় রাখাটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই কারণেই নাচ এখন শুধুমাত্র একটি শিল্প নয়, বরং সুস্থ থাকতে স্বাস্থ্যকর জীবনের অন্যতম কার্যকর মাধ্যম হিসেবেও প্রাধান্য পাচ্ছে।