চলচ্চিত্র নির্মাতা অ্যাটলে তাঁর প্রিয় বন্ধু ও অভিনেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ‘থলপতি’ বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। নিজের ইনস্টা স্টোরিতে একটি আবেগঘন পোস্ট করেন। সেখানে একসঙ্গে তোলা একটি আন্তরিক মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে আন্না, অভিনেতা বিজয়’। তাঁর এই আবেগঘন ও ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা মুহূর্তেই ভক্তদের হৃদয় জয় করে নেয়।
অ্যাটলি ও বিজয় তামিল সিনেমার অন্যতম সফল অভিনেতা-পরিচালক জুটি। তাঁরা যৌথভাবে কাজ করেছেন থেরি, মার্সাল এবং বিগিল-এর মতো ব্লকবাস্টার ছবিতে। যা দর্শক ও সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছে। এই সিনেমাগুলোর বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং বন্ধুত্বের সম্পর্কও আরও দৃঢ় হয়েছে।
ইনস্টায় শেয়ার করা ছবিতে দেখা যায়, অ্যাটলি স্নেহভরে বিজয়কে জড়িয়ে ধরে আছেন এবং দুজনেই হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। জন্মদিনের এই শুভেচ্ছাবার্তা তাঁদেরর গভীর বন্ধুত্ব, পারস্পরিক সম্মান এবং সম্পর্কের এক সুন্দর প্রতিচ্ছবি।




