গান মনের ওষুধ। ভাষা, দেশের সীমানা, নানা জাতির মধ্যে মহামিলনের এক আত্মিক সংযোগ তৈরি করে সুর। পৃথিবীব্যাপী নানা প্রান্তের বিভিন্ন ধারার সুরের পরশ এসে লেগেছে ভারতীয় সঙ্গীতে, ভারতীয় সুরও পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতে। দেবজ্যোতি মিশ্র তেমনই একজন সুরসাধক যাঁর কাজ বাংলার বাঙালিদের চার দেওয়ালের থেকে বিশ্ব সঙ্গীতের আঙিনায় প্রশংসিত হয়েছে বারে, বারে।
ছায়াছবির গান, বিজ্ঞাপনের গান, বাংলা আধুনিক গান সব বিষয়েই নিপুণ ভাবে কাজ করে আসছেন গত তিন দশক ধরে। স্বতন্ত্র সঙ্গীত পরিচালক হিসাবে দেবজ্যোতি মিশ্র-র এই জার্নিকে কুর্নিশ জানিয়ে আয়োজিত হয়েছে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার ‘আলোপাখির গান’। আগামী ২৪ মে সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে জিডি বিড়লা সভাঘরে। আয়োজনে বেঙ্গল ওয়েব সলিউশন।
Advertisement
দেবজ্যোতি মিশ্র-র গানের এই সন্ধ্যায় থাকছেন স্বাগতালক্ষী দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, অর্ক মুখোপাধ্যায়, অন্বেষা দত্ত গুপ্ত, স্যামন্তক সিনহা, পরশীয়া সেন, অরিত্র দাশগুপ্ত, সোনাক্ষী কর, অ্যানি আহমেদ।
Advertisement
Advertisement



