• facebook
  • twitter
  • youtube
Thursday, 23 July, 2026

টলিউডে এবার থেকে ৮ ঘন্টার শিফট

বুধবার নন্দনে বিধায়ক, প্রযোজক আর গিল্ডের প্রতিনিধি মিলিয়ে এক বৈঠক বসেছিল। রাজ্য সরকারের হয়ে বৈঠকে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় আর রুদ্রনীল ঘোষ। 

টলিউডে এবার থেকে ৮ ঘন্টার শিফট

ছবি- এআই নির্মাণ

বুধবার নন্দনে বিধায়ক, প্রযোজক আর গিল্ডের প্রতিনিধি মিলিয়ে এক বৈঠক বসেছিল। রাজ্য সরকারের হয়ে বৈঠকে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় আর রুদ্রনীল ঘোষ।  হিরণ চট্টোপাধ্যায়কে অবশ্য দেখা যায়নি। আর পাপিয়া অধিকারী নন্দনে গিয়েও বৈঠকে ঢোকেননি, সরাসরি বেরিয়ে গিয়েছিলেন। কেন তিনি ঢুকলেন না, তা নিয়ে শুরু হয়েছে ফিসফাস।

শোনা যাচ্ছে, তাঁর ‘কনফেডারেশন’-এর লোকজনও কেউ আসেননি। বিগত কয়েক দিন ধরে সিনে পাড়ায় ফেডারেশন আর কনফেডারেশন নিয়ে গন্ডগোল চলছেই। বিজেপি সরকার আসার পর টলিউডের ফেডারেশন কার্যত ভেঙে পড়েছে। টেকনিশিয়ানদের অনেক ঝামেলা শুরু হয়েছিল। কাজের সময় নিয়ে, টাকা নিয়েও ক্ষোভ দেখা গিয়েছিল টেকনিশিয়ানদের মধ্যে। কনফেডারেশনে না গেলে কিছু টেকনিশিয়ানের নামে এফআইআরও হয়েছিল নাম না করে। উঠে এসেছিল এমনই অভিযোগ। এই নিয়ে কিছু দিন আগেও হঠাৎ বৈঠক ডাকা হয়।

তবে এবার যারা বৈঠকে ছিলেন, তাঁরা বলছেন, আলোচনা বেশ খোলামেলা হয়েছে। আগের গণ্ডগোলগুলো মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন । সেই সঙ্গে সরকারের ওপর সে আস্থা রয়েছে বলেও জানিয়েছেন সসকলে। রুদ্রনীল ঘোষ জানালেন, অনেক নিয়মকানুন নিয়ে কথা হয়েছে, একটা এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) বানানো হবে।  সেই অনুযায়ী আগামী পরিকল্পনা ঠিক হবে।

পাপিয়া অধিকারীর না-থাকা নিয়ে রুদ্রনীল বললেন, ‘সবাইকে এক দিনেং আনা যায় ননা। আজ যারা আসতে পারেননি, পরে নিশ্চয়ই আসবেন।’ সিনেমার জন্য ১২ ঘণ্টার শিফট, সিরিয়াল-ওটিটির জন্য ৮ ঘণ্টা শিফট, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। টেকনিশিয়ানদের পারিশ্রমিকে কোনো বদল হচ্ছে না, যা ছিল তাই থাকছে—এ কথাও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।