• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

কলকাতার নাফিস আহমেদ পেলেন সাম্মানিক ‘ডক্টরেট’ উপাধি

মুম্বইয়ের রয়্যাল রেজেন্সি হােটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এগারাে জন ব্যাক্তিকে সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করেন রয়্যাল আমেরিকান ইউনিভার্সিটি।

কলকাতার নাফিস আহমেদ পেলেন সাম্মানিক ‘ডক্টরেট’ উপাধি

নাফিস আহমেদ (ছবি: SNS Web)

মুম্বইয়ের রয়্যাল রেজেন্সি হােটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এগারাে জন ব্যাক্তিকে সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করেন রয়্যাল আমেরিকান ইউনিভার্সিটি। সমগ্র ভারত থেকে এগারাে জন উপস্থিত হয়েছিলেন সাম্মানিক ‘ডক্টরেট’ উপাধি গ্রহণ করার জন্য।

উপাধি প্রাপকদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন কলকাতার নাফিস আহমেদ, তিনি বার্সা এবং উদ্যোগপতি হিসাবেও তার অভূতপূর্ব কর্মদ্যোগের জন্য এই সম্মানে ভূষিত হন। নাফিশ আহমেদ সর্বকনিষ্ঠ ডক্টরেট উপাধি প্রাপক হলেন গােল্ডেন গেট গ্রুপ সংস্থার সিইও তথা একজন সক্রিয় সমাজসেবী।