• facebook
  • twitter
  • youtube
Thursday, 15 October, 2026

ইভিএম বিভ্রাট কাটিয়ে অবশেষে ভোট শুরু ইলামবাজার–বোলপুরে

বৃহস্পতিবার সকালে ইলামবাজারের ১০১ নম্বর গলটেকুড়ি বুথে ভোট শুরু হওয়ার মুহূর্তেই ইভিএম বিকল হয়ে পড়ে

ইভিএম বিভ্রাট কাটিয়ে অবশেষে ভোট শুরু ইলামবাজার–বোলপুরে

ভোটের শুরুতেই ইভিএম বিভ্রাটে সাময়িক বিঘ্ন, তারপর দ্রুত ব্যবস্থা নিয়ে অবশেষে শুরু হল ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকালে ইলামবাজারের ১০১ নম্বর গলটেকুড়ি বুথে ভোট শুরু হওয়ার মুহূর্তেই ইভিএম বিকল হয়ে পড়ে। ফলে নির্ধারিত সময়ে ভোট শুরু করা সম্ভব হয়নি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছুক্ষণ বন্ধ থাকে ভোটপ্রক্রিয়া। পরে নতুন ইভিএম এনে প্রতিস্থাপন করা হলে প্রায় পাঁচ মিনিট আগে থেকে সেখানে ভোটগ্রহণ শুরু হয়।

একই ছবি দেখা যায় বোলপুরের বাঁধগোড়া হাই স্কুলেও। সেখানেও দীর্ঘ সময় ধরে ইভিএম খারাপ থাকায় ভোট শুরু করতে দেরি হয়। পরে বিকল যন্ত্র বদলে নতুন ইভিএম বসানো হলে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যেখানে যেখানে ইভিএমে সমস্যা দেখা দিয়েছে, দ্রুত তা মেরামত বা প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে ভোটপ্রক্রিয়ায় দীর্ঘস্থায়ী কোনও প্রভাব না পড়ে। দু’টি জায়গাতেই বর্তমানে ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে বলে প্রশাসন সূত্রে খবর।