অন্ডালে এক নাবালিককা ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার দুই যুবক। নির্যাতিতার বয়স ১৪ বছর। সোমবার এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পড়েন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়েই অন্ডাল থানার ওসি এবং দল তৎপর হয়। সোমবার সন্ধ্যায় দ্রুত পদক্ষেপ নিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
অভিযুক্তরা হল সুরজ বাউরি এবং বিশাল ডোম, দুজনেই অন্ডাল থানা এলাকার বাসিন্দা। এ ধরনের ঘৃণ্য ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে স্থানীয়রা। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
Advertisement
উল্লেখ্য হুমকি দিয়ে নির্যাতিতাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে নাবালিকার উপর নির্যাতন চালায় ওই দুই যুবক। নাবালিকার মা থানায় দুই অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। ঘটনাটি রবিবার সন্ধ্যায় ঘটে।
Advertisement
নাবালিকা বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। তখন দুই অভিযুক্ত এসে তাকে হুমকি দিয়ে জোর করে তুলে নিয়ে যায়। বড় বাঁধ পুকুরের কাছে একটি নির্জন স্থানে নাবালিকাকে নিয়ে যাওয়া হয় বলে খবর। ধর্ষণের পর নাবালিকাকে সেখানেই ফেলে যায় বলে অভিযোগ।
ভয়ে নাবালিকা বাড়িতে কিছু বলতে পারেনি। পরে সোমবার সকালে নিজের বউদিকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর পরিবারের সদস্যরা অন্ডাল থানার বনবহাল ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। বন বহাল ফাঁড়ির পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে তাদের আদালতে পেশ করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়। নাবালিকার মা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
Advertisement



