• facebook
  • twitter
  • youtube
Sunday, 2 August, 2026

মুখ্যমন্ত্রী জখম হওয়া নিয়ে এসএসকেএমের ব্যাখ্যা ‘ভুল’ বলল তৃণমূল নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি– মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পড়ে গিয়ে জখম হওয়া কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি৷ আদতে ধাক্কা দেওয়াই হয়নি মুখ্যমন্ত্রীকে৷ এসএসকেএম কর্তৃপক্ষ এর ব্যাখ্যাকে ‘ভুল’ বলে দাবি করলেন তৃণমূল নেতৃত্ব৷ তাহলে? কিভাবে পড়ে গেলেন জননেত্রী? এ কোনো সাধারণ পড়ে যাওয়া নয়, রীতিমতো জখম হয়েছেন৷ এমনকি রক্তপাত হয়েছে৷ সব জল্পনাকে উড়িয়ে দিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা

মুখ্যমন্ত্রী জখম হওয়া নিয়ে এসএসকেএমের ব্যাখ্যা ‘ভুল’ বলল তৃণমূল নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি– মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পড়ে গিয়ে জখম হওয়া কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি৷ আদতে ধাক্কা দেওয়াই হয়নি মুখ্যমন্ত্রীকে৷ এসএসকেএম কর্তৃপক্ষ এর ব্যাখ্যাকে ‘ভুল’ বলে দাবি করলেন তৃণমূল নেতৃত্ব৷ তাহলে? কিভাবে পড়ে গেলেন জননেত্রী? এ কোনো সাধারণ পড়ে যাওয়া নয়, রীতিমতো জখম হয়েছেন৷ এমনকি রক্তপাত হয়েছে৷ সব জল্পনাকে উড়িয়ে দিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র শশী পাঁজা৷ তিনি বলেন, ‘পুশ ফ্রম বিহাইন্ড’ শব্দের ভুল ব্যখ্যা করা হয়েছে৷

ধাক্কা রহস্যের ইতি টেনে শশী পাঁজা বলেন, “বিষয়টা সিনকোপ৷ অনেক সময় হঠাৎ করে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে৷ এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনও সম্পর্ক নেই৷ শরীরের মধ্যে আমচকা অস্থিরতা দেখা দেয়৷ সেই সময় কেউ পডে় যেতেই পারে৷ ” অর্থাৎ সহজ ভাষায়, মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া ব্যাতীত কোনো জটিল বিষয় নয়৷ এমন কোনো কারণেই মুখ্যমন্ত্রী পড়ে গেছেন আচমকা ফলে কপালে চোট পেয়েছেন, দাবি শশী পাঁজার৷ যদিও শুক্রবার সকালে হাসাপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় নিজের ভুল স্বীকার করে বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে৷ তিনি বলতে চেয়েছেন ধাক্কা দেওয়ার মতো অনুভূতি হয়েছে মুখ্যমন্ত্রীর৷

এক্ষেত্রে উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে গুরুতর ভাবে জখম হন৷ কপাল থেকে রক্তপাত হতে থাকে৷ তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএমে৷ সেখানে তার সব রকমের চিকিৎসা করানো হয়৷ সে মুহূর্তে মুখ্যমন্ত্রীর সেবায় নিযুক্ত ছিলেন অভিষেকও৷ হাসপাতালের তরফ থেকে জখম হওয়ার কারণ হিসেবে বলা হয় ‘পুশ ফ্রম বিহাইন্ড’ অর্থাৎ পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে৷ এ খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে গোটা বাংলা৷ চিন্তায় পড়ে যান রাজনৈতিক মহল থেকে তৃণমূল নেতাকর্মী, সমর্থক এবং মুখ্যমন্ত্রীর অনুগামীরা৷ কে ধাক্কা মেরেছেন? কেনই বা ধাক্কা মারা হলো তাও আবার মুখ্যমন্ত্রীর শোবার ঘরে? এসব প্রশ্ন উঠতে থাকে৷ নির্বাচনের আগে ফের তৃণমূলে ফারা, এই চিন্তায় রাত কাটে তৃণমূল নেতৃত্বদের৷ তবে হাসপাতালের ব্যাখ্যাকে আমল না দিয়ে সবকিছুর খোলসা করেছেন শশী পাঁজা৷

শুক্রবার সকালে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল৷ কিন্ত্ত বর্তমানে শশী পাঁজার ব্যাখ্যায় তিনিও আশ্বস্তবোধ করছেন৷ মুখ্যমন্ত্রী জখম হলেও, ভর্তি ছিলেন না হাসপাতালে৷ প্রাথমিক চিকিৎসার পর বৃহস্পতিবার রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ তাই কিছুটা হলেও চিন্তার গাঢ়ত্ব কমেছিল তৃণমূলের একাংশের৷ বর্তমানে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসাধীন৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর পরিবারের দাবি, তিনি বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল৷