রবিবার রাতে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের যৌথ বাহিনী বকখালি ও ফ্রেজারগঞ্জ এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই বিধায়কপুত্র অর্ঘ্য এবং আরও চার জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, এলাকায় অশান্তি তৈরির পরিকল্পনা চলছিল। ধৃতদের কাছ থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
Advertisement
ভোটের ফল প্রকাশের পর সমাজমাধ্যমে ভাইরাল হয় দিলীপ মণ্ডলের একটি ভিডিও। সেই ভিডিওতে তাঁকে বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিতে শোনা যায়। বক্তব্যে বিজেপিকে হুমকির অভিযোগও ওঠে। ভিডিও প্রকাশ্যে আসার পর তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
Advertisement
এরপর গত বৃহস্পতিবার সকালে পৈলানে বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও র্যাফ। তদন্তকারীরা বাড়িতে ঢুকে বিপুল বিলাসবহুল ব্যবস্থাপনা দেখে বিস্মিত হন বলে সূত্রের খবর। বাড়িতে একাধিক দামি গাড়ি, সুইমিং পুল, কাঠের দোলনা ও দামী আসবাবপত্র পাওয়া যায়। এমনকি বাড়ির ভিতরে একটি কৃত্রিম গুহার অস্তিত্বের কথাও সামনে এসেছে। ওই অভিযানের পর থেকেই নিখোঁজ বিধায়ক। উল্লেখযোগ্য ভাবে, শিবপুরের তৃণমূল নেতা মহম্মদ শামিমের বাড়িতেও সম্প্রতি তল্লাশি চালিয়ে একাধিক সুড়ঙ্গের হদিশ পেয়েছিল পুলিশ। তাঁর বিলাসবহুল প্রাসাদ নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল।
Advertisement



