বিক্ষোভকারীদের দাবি, যেখানে সাধারণ বাইক বা স্কুটি ঢুকলেই চালকের পরিচয় ও গাড়ির নথি খতিয়ে দেখা হচ্ছে, সেখানে একটি ‘এক্স আর্মি’ গাড়িকে কীভাবে ছাড়পত্র দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁদের অভিযোগ, গাড়ির ভিতরে কারা ছিলেন, তা স্পষ্ট বোঝা যায়নি। বিষয়টি জানানো হলে কেন্দ্রীয় বাহিনী নড়েচড়ে বসে এবং পরে সংশ্লিষ্টদের সরিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তৃণমূল কর্মীরা।
Advertisement
অন্যদিকে, পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্থানীয় এক সেনা আধিকারিককে বাসিন্দা হওয়ার ভিত্তিতেই ঢুকতে দেওয়া হয়েছিল। যদিও তৃণমূলের দাবি, গাড়িতে বিজেপির স্টিকার থাকা সত্ত্বেও কোনও যাচাই না হওয়া অত্যন্ত সন্দেহজনক।
Advertisement
উল্লেখ্য, কয়েকদিন আগেই এই শাখাওয়াত কেন্দ্র ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে হঠাৎই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় চার ঘণ্টা অবস্থান করে তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ ছিল, বিভিন্ন জায়গায় ইভিএম কারচুপির আশঙ্কা তৈরি হয়েছে এবং বাইরের লোকজন পোস্টাল ব্যালটে হস্তক্ষেপের চেষ্টা করছে।
এই ঘটনায় তিনি কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। পরবর্তীতে পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে। ফল ঘোষণার আগে এই বিতর্ক নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল।
Advertisement



