মুর্শিদাবাদে বাসের ধাক্কায় মৃত্যু কিশোরের, গঙ্গায় তলিয়ে নিখোঁজ আরও ১

প্রতীকী চিত্র

সোমবার শিবের মাথায় জল ঢালতে মন্দিরে দেখা গেল বহু পুণ্যার্থীকে। তারই মধ্যে মুর্শিদাবাদে (Murshidabad) ঘটে গেল মর্মান্তিক ঘটনা। জল নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। অন্যদিকে, গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল আরও এক কিশোর (Murshidabad)। কিশোরের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রথম ঘটনাটি ঘটেছে বহরমপুরে (Murshidabad)। গঙ্গার ঘাটে থেকে নিখোঁজ হয় আরও এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম রকি মণ্ডল, বয়স ১৬। তাঁর বাড়ি সাগরপাড়া থানার খয়েরতলায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার সাগরপাড়া (Murshidabad) শিবমন্দিরে জল ঢালতে যায় ওই কিশোর। সে জন্য রবিবার বিকেলে আত্মীয়দের সঙ্গে বহরমপুর (Murshidabad) গঙ্গার ঘাটে জল আনতে গিয়েছিলেন রকি।

আরও পড়ুন: বিহারের পর মধ্যপ্রদেশ! উজ্জয়িনীর নাগচন্দ্রেশ্বর মন্দিরে পদপিষ্টের মতো পরিস্থিতি, অসুস্থ ১৩


পুণ্যার্থীদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন ওই কিশোর। এরপর জলে ডুব দেয় সে। জলে ডুব দেওয়ার পর আর ভেসে ওঠেননি রকি। পরিবারের লোকজন এবং অন্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। সোমবার দুপুর পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি বলে খবর। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী জলে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চালায়।

রকির এক কাকা জানিয়েছেন, গঙ্গা থেকে জল ভরতে অনেকেই নেমেছিলেন। রকিও স্নান করতে জলে নেমেছিল। হঠাৎ ডুব দেওয়ার পর আর উঠেনি। অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এছাড়া আরও একটি ঘটনা ঘটেছে। অন্য ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের সুখদেববাটি সেতুর কাছে। মৃত কিশোরের নাম দ্বীপ মণ্ডল, বয়স ১৭।

আরও পড়ুন: ‘শিক্ষক নেই, খাবারের মান খারাপ’, লখনউয়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

রানিনগর থানার (Murshidabad) চর বর্ডারপাড়া এলাকার বাসিন্দা দ্বীপ মণ্ডল। জানা গিয়েছে, গঙ্গার ঘাট থেকে জল নিয়ে সঙ্গীদের সঙ্গে পায়ে হেঁটে হাগরপাড়ার দিকে ফিরছিলেন। সেই সময় সুখদেববাটির কাছে একটি বাসের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। দুর্ঘটনায় গুরুতর আহত হন দ্বীপ মণ্ডল (Murshidabad)। তাঁকে ইসলামপুর (Murshidabad) গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালতে গিয়ে মুর্শিদাবাদে পর পর দু’টি দুর্ঘটনা ঘটে।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/L7RhmpCHKyk?si=s77_MXCEm7H-1T7n” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>