• facebook
  • twitter
  • youtube
Monday, 6 July, 2026

ফলতায় প্রচারে ১৫ কিমি রোড শো শুভেন্দুর

২১ মে ফলতায় পুনর্নির্বাচন

ফলতায় প্রচারে ১৫ কিমি রোড শো শুভেন্দুর

শপথ নেওয়ার পর থেকেই একের পর এক পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দু’টি মন্ত্রীসভার বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সোমবারের বৈঠক থেকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তম পে কমিশন গঠনে সিলমোহর দিয়েছে মন্ত্রীসভা। দক্ষিণের পর এবার বুধবার উত্তরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে আজ ফলতায় রোড শো করলেন শুভেন্দু অদিকারী।

ফলতায়  বনেশ্বরে মন্দিরে পুজো দিয়ে শেষদিনের প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। ১৫ কিলোমিটার রোড শো করবেন মুখ্যমন্ত্রী।   ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’ধারে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। পুষ্পবৃষ্টিতে তাঁকে ফলতায় স্বাগত জানান সাধারণ জনতা। মুখ্যমন্ত্রীও কাউকে নিরাশ করছেন না। হাত নেড়ে সকলের অভ্যর্থনা গ্রহণ করছেন তিনি। মানুষের ভিড়ের জন্য মাঝে মাঝেই গতি কমে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর রোড শোয়ের শেষদিনেও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাউকেই দেখা গেল না প্রচারে।

এই রোড শোয়ের পরে নিহত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ২০২১ সালে নির্বাচন পরবর্তী অশান্তির সময়ে স্বপনকে খুন করা হয়েছিল বলে অভিযোগ।