• facebook
  • twitter
  • youtube
Sunday, 21 June, 2026

সুহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদল, করা হল ‘গোপাল মুখার্জি রোড’

কলকাতা পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, এর মাধ্যমে ইতিহাসের একটি বড় ভুলের সংশোধন করা হয়েছে

সুহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদলে করা হল ‘গোপাল মুখার্জি রোড’। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, এর মাধ্যমে ইতিহাসের একটি বড় ভুলের সংশোধন করা হয়েছে।

পার্ক সার্কাস সেভেন পয়েন্ট মোড় থেকে ডন বসকো স্কুল পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ সড়কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হয়।

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কলকাতা পুরসভার এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এই পদক্ষেপ ইতিহাসের একটি ভুল সংশোধনে গুরুত্ব পূর্ণ ভূমিকা নেবে। সুহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড।‘

হোসেন শহীদ সুহরাওয়ার্দির সমালোচনা করে শুভেন্দু অধিকাকরী দাবি করেন, তিনি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যাবহার করেছিলেন এবং রাজনৈতিক স্বার্থে নিরীহ মানুষের হত্যাকাণ্ডে মদত দিয়েছিলেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে কলকাতার একটি গুরুত্বপূর্ণ সড়ক এমন একজন ব্যক্তিরর নামে ছিল, যিনি রাজনৈতিক উদ্দেশে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে অসংখ্য নিরপরাধ মানুষের প্রাণহানির জন্য দায়ী ছিলেন।

অন্যদিকে গোপাল মুখোপাধ্যায়ের ভূমিকাকে তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক হিংসার সময় তিনি বহু নিরীহ মানুষের প্রাণ রক্ষা করেছিলেন। তাঁর কথায়, গোপাল মুখোপাধ্যায়ের নামে এই রাস্তার নামকরণ প্রকৃত ইতিহাসেক সম্মান জানানোর একটি পদক্ষেপ। তিনি হাজার হাজার মানুষের রক্ষাকর্তা হিসেবে এগিয়ে এসেছিলেন এবং অসংখ্য জীবন বাঁচিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এখন সময় এসেছে পশ্চিবঙ্গ প্রকৃত ইতিহাসকে স্মরণ করুক, অতীদতে ভুল সংশোধন করুক এবং প্রকৃত বীরদের যথাযত সম্মান জানাক।‘উল্লেখ্য, সম্প্রতি কলকাতা পুরসভায় নেতৃত্বের পরিবর্তন হয়েছে। দীর্ঘদিনের মেয়র ফিরহাদ হাকিম পদ ছাড়ার পর নতুন প্রশাসনিক পরিস্থিতিরর মধ্যেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।