• facebook
  • twitter
Tuesday, 5 May, 2026

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

রাজ্যপালকে পাঠালেন ইস্তফাপত্র

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত পদত্যাগ করছেন। মঙ্গলবার তিনি রাজ্যপাল আরএন রবির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন। এর আগে, ২০২৩ সালের নভেম্বর মাসে এজি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ওই বছরেরই ডিসেম্বরে কিশোর দত্তকে এই পদে নিয়োগ করা হয় এবং তারপর থেকে তিনি টানা দায়িত্ব পালন করে আসছিলেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৬টি আসনে জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন। বামফ্রন্ট এবং কংগ্রেস—উভয়েই দু’টি করে আসন জিতেছে। সাধারণভাবে দেখা যায়, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটে। বিভিন্ন মামলার ক্ষেত্রে নতুন সরকারের অবস্থান আলাদা হতে পারে। এই কারণেই কোনও নির্দিষ্ট আইনি বাধ্যবাধকতা না থাকলেও, সরকার বদলের পর অ্যাডভোকেট জেনারেলদের পদত্যাগ করা একটি প্রচলিত রীতি।

Advertisement

Advertisement

Advertisement