নারী ও শিশুর সুরক্ষায় চা বাগানে বিশেষ অভিযান, আসাম ও উত্তরবঙ্গে ১৬ দিনের কর্মসূচি

Image: SNS

নারী ও কন্যাশিশুর প্রতি হিংসা বন্ধ করতে সচেতনতা বাড়ানোর উদ্য়োগ নিল উইমেন সেফটি অ্যাক্সিলারেটর ফান্ড (WSAF)। আন্তর্জাতিক ১৬ দিনের সক্রিয়তা অভিযানের অঙ্গ হিসেবে আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন চা বাগান এলাকায় শুরু হয়েছে একাধিক সচেতনামূলক কর্মসূচি। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। কর্মক্ষেত্রে যৌন হয়রানি, পারিবারিক হিংসা, বাল্যবিবাহ এবং শিশুদের সুরক্ষার মতো বিষয়গুলিকে সামনে রেখেই এই উদ্যোগ।

এ বছরের আন্তর্জাতিক অভিযানের মূল ভাবনা, ‘নারী ও কন্যাশিশুর প্রতি হিংসার অবসানে ঐক্যবদ্ধ হোন’। ন্যায়বিচার নিশ্চিত করা, হিংসার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অপরাধীদের শাস্তির আওতায় আনার বার্তা দেওয়া হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে।


আরও পড়ুন: বিনিয়োগ টানতে মুম্বাইয়ে যাচ্ছেন রাজ্যের শিল্পমন্ত্রী, শিল্পপতিদের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে

গত ছ’বছর ধরে আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরলের চা বাগানগুলিতে লিঙ্গভিত্তিক হিংসা প্রতিরোধে কাজ করছে WSAF। সহযোগী সংস্থা কনটাক্ট বেসের উদ্যোগে আসাম ও পশ্চিমবঙ্গের ১০০টিরও বেশি চা বাগানে এই কর্মসূচি চলছে। চা বাগান কর্তৃপক্ষ, শ্রমিক, মহিলা নেত্রী, যুব গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

২৫ নভেম্বর সচেতনামূলক প্রচারযানের মাধ্যমে অভিযানের সূচনা হয়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মাল ব্লক উন্নয়ন দপ্তর থেকে প্রচারযাত্রার উদ্বোধন করেন ব্লক উন্নয়ন আধিকারিক প্রগতি বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও মহম্মদ তৌফক আলি। আসামের তিনসুকিয়ায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে কর্মসূচির সূচনা হয়।

২৭ নভেম্বর ডামডিম গ্রাম পঞ্চায়েতে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে কিশোরীদের অল্প বয়সে বিয়ে, পালিয়ে বিয়ে করার প্রবণতা, কিশোরী গর্ভধারণ এবং সামাজিক মাধ্যমের অপব্যবহারের ফলে প্রতারণা ও মানব পাচারের ঝুঁকি নিয়ে আলোচন হয়।

১০ ডিসেম্বর পর্যন্ত পথনাটক, খেলাধূলা, পকসো আইনি সচেতনতা, অভিভাবক ও শিশুদের মধ্যে আলোচনা এবং পুরুষদের অংশগ্রহণমূলক কর্মসূচ চলবে। WSAF 2.0-এর মাধ্যমে নারীদের স্বাস্থ্য, দক্ষতা বৃদ্ধি ও আর্থিক নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের লক্ষ্য সচেতনতার পাশাপাশ চা বাগানগুলিতে নারী ও শিশুদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সমতাভিত্তিক পরিবেশ গড়ে তোলা।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=kb5gA6i8KGY4U3zr” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>