• facebook
  • twitter
  • youtube
Friday, 26 June, 2026

জন্মদিনে প্রতীক উরকে ভেঙে না পড়ার বার্তা শিরিনের, ‘কঠিন সময়ে’ পাশে থাকার আশ্বাস স্ত্রীর

সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘সময় খুব কঠিন, জানি কাটিয়ে উঠবে। শুভেচ্ছা রইল’

জন্মদিনে প্রতীক উরকে ভেঙে না পড়ার বার্তা শিরিনের, ‘কঠিন সময়ে’ পাশে থাকার আশ্বাস স্ত্রীর

ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পর থেকেই বিতর্ক ও কটাক্ষের মুখে প্রাক্তন বামনেতা প্রতীক-উর রহমান। রাজনৈতিক দলবদলের জেরে একসময় সংবাদ শিরোনামে উঠে আসা এই নেতা এখন কার্যত রাজনৈতিক অচলাবস্থার মধ্যে রয়েছেন। এরই মাঝে রবিবার তাঁর জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন স্ত্রী শিরিন সুলতানা। সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘সময় খুব কঠিন, জানি কাটিয়ে উঠবে। শুভেচ্ছা রইল।’ এই বার্তাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।
ছাত্রজীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত প্রতীক-উর সিপিএমের তরুণ মুখ হিসেবে উঠে এসেছিলেন এবং পরে দলের রাজ্য ও জেলা কমিটিতেও জায়গা পান। কিন্তু চলতি বছরের শুরুতে আচমকাই তিনি দল ছাড়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন।
তবে দলবদলের পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি বলেও জানা যাচ্ছে।