• facebook
  • twitter
Tuesday, 21 April, 2026

ফের বঙ্গভঙ্গের উসকানি শাহর!

কার্শিয়াং বিধানসভা এলাকার সুকনা থেকে, যেখানে দলীয় প্রার্থী সোনম লামার সমর্থনে জনসভা করেন শাহ

প্রথম দফার ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে এসে ফের বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বিরুদ্ধে আবারও বঙ্গভঙ্গের ইস্যু উসকে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোটের আগে মঙ্গলবারই প্রচারের শেষ দিন, তাই সকাল থেকেই একাধিক কর্মসূচিতে যোগ দেন তিনি। দিনটির সূচনা হয় কার্শিয়াং বিধানসভা এলাকার সুকনা থেকে, যেখানে দলীয় প্রার্থী সোনম লামার সমর্থনে জনসভা করেন শাহ।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। শুধু আশ্বাসেই থেমে থাকেননি, নির্দিষ্ট সময়সীমাও ঘোষণা করেন। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে ৬ মে-র মধ্যেই এমন সমাধান আনা হবে, যাতে গোর্খা সম্প্রদায়ের মানুষ সন্তুষ্ট হন। পাশাপাশি তিনি জানান, ৩১ জুলাইয়ের মধ্যে গোর্খাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির নিষ্পত্তিও করা হবে।

Advertisement

গোর্খাল্যান্ড দীর্ঘদিনের একটি স্পর্শকাতর দাবি, যা ঘিরে বারবার রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে শাহের এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে—তিনি কি ফের সেই পুরনো ইস্যুকেই সামনে আনতে চাইছেন? তাঁর এই প্রতিশ্রুতি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে।

Advertisement

Advertisement