মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র তলব, সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে হাজিরার নির্দেশ

Image: IANS

মোথাবাড়ি কাণ্ডের তদন্তে নতুন করে তৎপর এনআইএ। জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে। আগামী সপ্তাহে তাঁকে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে। একই দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকেও।

বিধানসভা নির্বাচনের আগে গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক-২ ব্লক অফিসে উত্তেজনা ছড়িয়েছিল। এসআইআরের কাজে নিযুক্ত সাত জন জুডিশিয়াল অফিসারকে সেখানে ঘেরাও করে রাখা হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওই আধিকারিকদের উদ্ধার করে। এই ঘটনার জেরে রাজ্যজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়। পরে এই ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে।

আরও পড়ুন: বিচারপতিদের নিয়ে মন্তব্য, অভিষেককে শোকজ কলকাতা হাইকোর্টের


তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই মালদহের সুজাপুর ও মোথাবাড়ি এলাকায় একাধিক দফায় অভিযান চালিয়েছেন এনআইএ আধিকারিকেরা। ঘটনায় জড়িত সন্দেহে কয়েক জনকে গ্রেপ্তারও করা হয়েছে। তদন্তের স্বার্থে এলাকার সিসিটিভি ফুটেজ, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পিছনে কারা ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এনআইএ। এ বার ফের তাঁদের দু’জনকে তলব করা হল। আগামী সপ্তাহে নির্ধারিত দিনে হাজির হয়ে তদন্তকারীদের প্রশ্নের উত্তর দিতে হবে তাঁদের।

আরও পড়ুন: বদলাবে নীল-সাদা রং, নতুন রূপে সাজবে সরকারি হাসপাতাল

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সাবিনাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছিল এনআইএ। সে দিন সকাল ১১টার মধ্যে মালদহের কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু স্বামী মহম্মদ মেহবুব আলমের শারীরিক অসুস্থতার কারণে সে দিন মালদহে যেতে পারেননি প্রাক্তন মন্ত্রী। তখন কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন মেহবুব। পরে ওই দিন দুপুরের দিকে কালিয়াচক থানার পরিবর্তে কলকাতায় এনআইএ-র দপ্তরে হাজির হয়েছিলেন সাবিনা।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=qzVMGxsHSelv28kF” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>