• facebook
  • twitter
  • youtube
Sunday, 9 August, 2026

প্রোটেম স্পিকার তাপস রায়, মঙ্গলবার নেবেন শপথ

জানা গিয়েছে, ১৩ ও ১৪ মে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে

প্রোটেম স্পিকার তাপস রায়, মঙ্গলবার নেবেন শপথ

File Photo

পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। আগামী মঙ্গলবার তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি। বিধানসভার প্রাথমিক কার্যক্রম পরিচালনায় তাঁকে সহায়তা করবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়।

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেয় বাংলার প্রথম বিজেপি সরকার। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। সূত্রের খবর, মন্ত্রিসভার বাকি সদস্যরা আগামী সপ্তাহে শপথ নেবেন। তার আগেই বিধানসভার নিয়ম মেনে প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব সামলাবেন তাপস রায়।

জানা গিয়েছে, ১৩ ও ১৪ মে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। সেই প্রক্রিয়াই পরিচালনা করবেন তিনি। অন্যদিকে, স্থায়ী স্পিকার কে হবেন তা নিয়ে এখনও রাজনৈতিক মহলে জল্পনা চলছে। একাধিক নাম ঘিরে আলোচনা শুরু হলেও সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।