সারা দেশেই আজ শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। আর শিক্ষক দিবসের আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের রায়নার নাড়ুগ্রামে। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে (Private tutor dies) এক গৃহশিক্ষকের। নাড়ুগ্রামের বাসস্টপের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে। মৃত গৃহশিক্ষকের নাম অমিত কুমার কোলে (Amit Kumar Koley)। বয়স ৩৪ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার থেকে এলাকার শিক্ষকমহলে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণে বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও কি হবে বৃষ্টি?
স্থানীয় সূত্রে খবর, ৪ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার রাতে প্রাইভেট টিউশনি সেরে সগড়াই বাজার থেকে মোটরসাইকেলে নিজের বাড়ি ভীমপুর গ্রামে ফিরছিলেন অমিত (Private tutor dies) । রাত তখন ১০টা ২৫ মিনিট হবে। নাড়ুগ্রামে বাসস্টপের কাছে রাস্তার পার হওয়ার সময় একটি শিয়ালের সঙ্গে তাঁর মোটর সাইকেলের ধাক্কা লাগে।
ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন তিনি (Private tutor dies) । গুরুতর জখম হয়ে রাস্তাতেই পড়ে থাকেন ওই শিক্ষক (Amit Kumar Koley)। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রায়না থানার পুলিশ। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা তাঁকে (Private tutor dies) মৃত বলে ঘোষণা করেন।
গৃহশিক্ষক অমিত কুমার কোলের(Amit Kumar Koley) বাবার নাম জয়দেব কোলে। তাঁদের বাড়ি রায়না এক ব্লকের নাড়ুগ্রাম পোস্ট অফিসের কাছে ভীমপুর গ্রামে। শিক্ষক দিবসের আগেরর দিন এক শিক্ষকের এভাবে অকালমৃত্যুতে শোকস্তব্ধ এলাকার মানুষ। স্থানীয় শিক্ষকরা তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/k4BX9a-NBVE?si=CIj0IlZExaHs4beA” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>