• facebook
  • twitter
Monday, 4 May, 2026

পোস্টাল ব্যালট গণনায় কোথাও এগিয়ে তৃণমূল, কোথাও এগিয়ে বিজেপি

আমডাঙা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরিন্দম মজুমদার এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে দেগঙ্গা, অশোকনগর ও হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

পোস্টাল ব্যালট গণনার প্রাথমিক ধাপে একাধিক বিধানসভা কেন্দ্রে চিত্র পাল্টাতে শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, উতরাপাড়া, চন্দননগর, চন্দননগরের আশপাশের কয়েকটি আসনে বিজেপি এগিয়ে রয়েছে, আবার কিছু আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে।

উতরাপাড়া বিধানসভা কেন্দ্রে প্রাথমিক গণনায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। একইভাবে শ্রীরামপুর ও চন্দননগর বিধানসভা কেন্দ্রেও বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। চন্দিতলা ও জাঙ্গিপাড়া আসনেও প্রাথমিক ধাপে বিজেপি এগিয়ে থাকার খবর মিলেছে।

Advertisement

অন্যদিকে চমক দেখা গিয়েছে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী রথীন ঘোষ এগিয়ে রয়েছেন। বারাসাত কেন্দ্রে বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

Advertisement

এছাড়া আমডাঙা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরিন্দম মজুমদার এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে দেগঙ্গা, অশোকনগর ও হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দেগঙ্গায় আনিসুর রহমান, অশোকনগরে নারায়ণ গোস্বামী এবং হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক প্রাথমিক ধাপে এগিয়ে রয়েছেন।

প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, এটি শুধুমাত্র পোস্টাল ব্যালটের প্রাথমিক চিত্র। মূল ইভিএম গণনা শুরু হলে এই সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে চূড়ান্ত ফলাফলের জন্য আরও অপেক্ষা করতে হবে।

Advertisement