• facebook
  • twitter
  • youtube
Wednesday, 24 June, 2026

কোথায় টিনা ভৌমিক সাহা? ৩ কেজি সোনার গয়নার উৎসের খোঁজে পুলিশ

উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষের বেশি। ওই সোনা তাঁর নয় বলে দাবি করেছেন সব্যসাচী

জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবার থেকেই তিনি বাড়িতে নেই, খোঁজ নেই তাঁর স্বামীর।
এত বিপুল পরিমাণ সোনা নিয়ে রীতিমতো বিস্মিত পুলিশ। সব্যসাচী দত্তকে নিয়ে নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল সোমবার রাতেই। সব্যসাচীর সঙ্গে পরিচয়সূত্রেই কি টিনার এত বিপুল পরিমাণ সোনা রয়েছে, সেই নিয়ে উঠছে প্রশ্ন।

পুলিশি তল্লাশির সময় বাড়িতে ছিলেন না টিনা ভৌমিক ও তাঁর স্বামী। পরেও ওই দম্পতিকে দেখা যায়নি। পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারে, সেই আশঙ্কাতেই কি দম্পতি উধাও হয়েছেন? সেই চর্চা চলছে। সব্যসাচীর নানা বেআইনি সম্পত্তির হদিশ পেতে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, তিনি মূলত তোলাবাজি ও কালো টাকা দিয়ে তাল তাল সোনা কিনেছেন।  উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষের বেশি। ওই সোনা তাঁর নয় বলে দাবি করেছেন সব্যসাচী। তিনি এই বিষয়ে তৈরি হওয়া সিজার লিস্টেও সই করেননি।

কিছু দিন আগেই গ্রেপ্তার হন তৃণমূল নেতা সব্য়সাচী দত্ত। ছাব্বিশের ভোটে তিনি বারাসাতের প্রার্থী হয়েছিলেন। তবে ভোটে তিনি বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। এরপরই তিনি গ্রেপ্তার হন। প্রতিবেশীরা জানিয়েছেন, বছর কয়েক ধরেই টিনার প্রতিপত্তি বেড়েছিল। তৃণমূল নেত্রী হওয়ার পর ক্ষমতাও বেড়েছিল। সব্যসাচী দত্তর সঙ্গে টিনার সম্পর্ক নিয়ে তথ্য বার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।