• facebook
  • twitter
  • youtube
Tuesday, 16 June, 2026

কল্যাণীর হোটেল থেকে জালনোট সহ গ্রেপ্তার ১

ধৃতের কাছ থেকে মোট ১৯টি ৫০০ টাকার নোট উদ্ধার হয়েছে

নদিয়ার কল্যাণী থেকে জালনোট উদ্ধার। গ্রেপ্তার এক। কল্যাণীর বুদ্ধপার্কের কাছে একটি হোটেল থেকে জালনোট-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। উদ্ধার ৫০০ টাকা জালনোট।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম জলি প্রকাশ সাহা। বাড়ি মধ্যমগ্রামের শরকান্ত সরণি এলাকায়। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই হোটেলে হানা দেয়। হোটেলের রুমে জালনোট সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতের কাছ থেকে মোট ১৯টি ৫০০ টাকার নোট উদ্ধার হয়েছে। ওর মধ্যে ৯টি জাল নোট রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এছাড়া ধৃতের কাছ থেকে ৩ বান্ডিল ৫০০ টাকার নোটের কাগজ পাওয়া গিয়েছে।

দীর্ঘদিন পুলিশের ছিল ধৃতের উপর। কাকে ওই জালনোট দিতে ওই ব্যক্তি কল্যাণী এসেছিল তা জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। মঙ্গলবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে ধৃতকে।