সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে তৎপর রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ মেটানোর জন্য যাবতীয় প্রক্তিয়া শুরু করেছে রাজ্য সরকার। আর নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করতে নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার ও রবিবারেও খোলা থাকবে অর্থ দপ্তরের অ্যাকাউন্টস ব্রাঞ্চ। এই দু’দিনই সংশ্লিষ্ট ব্রাঞ্চের সকল কর্মী ও আধিকারিকদের দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যেকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর সেই নির্দেশমতোই বৃহস্পতিবার অর্থ দপ্তরের তরফে একটি এসওপি জারি করা হয়েছে। কীভাবে কর্মীরা ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া হিসেব জমা দেবেন, কীভাবে সংশ্লিষ্ট দপ্তরগুলি ডিএ বিল প্রস্তুতি ও নিষ্পত্তির কাজ করবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
Advertisement
৩১ মার্চের আগে এই বকেয়া টাকা সরকারি কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা হবে বলে জানানো হয়েছে। এই কাজ দ্রুত সম্পন্ন করতেই ২৮ ও ২৯ মার্চ অর্থাৎ শনিবার ও রবিবার অর্থ দপ্তরের অ্যাকাউন্টস ব্রাঞ্চ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement



