বুধের পর বৃহস্পতিতেও ভোগান্তি, মালদহ ডিভিশনে বাতিল ২২টি ট্রেন

File Photo

গঙ্গায় বাঁধ কাটার জেরে মালদহ ডিভিশনে বুধবার রেল চলাচল ব্যাহত হয়েছিল। বৃহস্পতিবারও কার্যত একই চিত্র দেখা গেল। বৃহস্পতিবার, ১ অক্টোবর বুধের তুলনায় আরও বেশি সংখ্যক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। মালদহ ডিভিশনের অন্তগর্ত মালদহ ও বিহার সীমান্তবর্তী এলাকায় গঙ্গার ভাঙন পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর ফলে বৃহস্পতিবারও একাধিক ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

বৃহস্পতিবার, ১ অক্টোবর কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? পূর্ব রেল সূত্রের খবর, মোট ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল-

বৃহস্পতিবার কয়েকটি ট্রেন আবার যেখান থেকে ছাড়ে তার পরিবর্তে অন্য স্টেশন থেকে ছাড়বে। তার মধ্যে রয়েছে, ৫৩৪০৩ রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার। এই ট্রেনটি রামপুরহাটের পরিবর্তে সাহেবগঞ্জ থেকে ছাড়বে। আবার ৫৩০৩০ ভাগলপুর-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। এই ট্রেনটি ভাগলপুরের বদলে বারহরওয়া থেকে ছাড়বে। কিছু এক্সপ্রেস ও দূরপাল্লার ট্রেনকে বিকল্প রুট দিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


১৩৪০৪ ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং ১৩০৭২ জামালপুর-হাওড়া এক্সপ্রেস এই দুটি ট্রেন ভাগলপুর-দুমকার উপর দিয়ে রামপুরহাট হয়ে যাবে। অন্যদিকে, ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস এবং ০৩০৩০ নাটেশ্বর-হাওড়া স্পেশাল, এই দুটি ট্রেন কিউল থেকে ঝাঝা হয়ে আসানসোল দিয়ে যাবে।

আরও পড়ুন: গঙ্গার বাঁধ কাটার জেরে মালদহ ডিভিশনে রেল পরিষেবা বিপর্যস্ত, বাতিল একাধিক ট্রেন

উল্লেখ্য, সাহেবগঞ্জ-বারহারওয়া শাখায় সাকরিগলি ও মহারাজপুর স্টেশনের মাঝের এলাকায় গঙ্গার বাঁধ কাটার কাজ চলছে। তার প্রভাব পড়েছে রেল চলাচলে। এদিকে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, গঙ্গার জল না নামলে এবং প্লাবিত মাটির বাঁধন শক্ত না হওয়া পর্যন্ত সব মিলিয়ে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এখনই বলা সম্ভব নয়।  আর এর জেরেই বুধবারের পর বৃহস্পতিবারও মালদহ ডিভিশনে বাতিল একাধিক এক্সপ্রেস ও দূরপাল্লার ট্রেন।