বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও হত্যার অভিযোগ ঘিরে এ বার সরব হলেন পশ্চিমবঙ্গের পরিহবন মন্ত্রী অর্জুন সিং। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি দিলেন তিনি। মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব।
যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনও অজুহাত চলবে না। সেখানে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা আমরা অবশ্যই নেব। এ বিষয়ে কোনও সন্দেহ নেই।‘ তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের স্মরণে এই দিনটি পালন করে বাংলাদেশ। একই দিনে ভারতে আশ্রিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
ভারত থেকে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন শেখ হাসিনা। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ানের ব্যবস্থা করতে সে দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন হাসিনা।
তবে হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সে দেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে বন্দি হিসাবেই দেশে ফিরতে পারবেন হাসিনা। ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘ইচ্ছা আর বাস্তবতা এক বিষয় নয়’। তাঁর দাবি, প্রত্যর্পণ ছাড়া কোনও ভাবেই হাসিনাকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, তাঁকে হাতকড়া পরিয়ে এবং কড়া নিরাপত্তার মধ্যে দেশে ফেরানো হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
হাসিনার দেশের ফেরার ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন জায়গায় হিংসা, সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ এবং আওয়ামি লিগের নেতা-কর্মীদের উপর আক্রমণের ঘটনায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এই আবহেই ভাটপাড়ায় গঙ্গারতির অনুষ্ঠান শেষে বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন অর্জুন।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=7XLE7sKoF0HJpxx_” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>