• facebook
  • twitter
  • youtube
Tuesday, 16 June, 2026

ভবানীপুর বিধানসভা নির্বাচনে গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল মমতার

হাইকোর্টের আইনজীবী মহলের একাংশের মত, রাজ্যজুড়ে যে ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী ও কাউন্সিলরদের উদ্দেশে ডিম থেরাপি চলছে, মূলত তা এড়াতেই সকলের অলক্ষ্যে হাইকোর্টে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ছাব্বিশের নির্বাচনের পশ্চিমবঙ্গে পালাবদল ঘটে গিয়েছে। বিপুল জনসমর্থন পেয়ে বাংলার মসনদে বসেছে বিজেপি সরকার। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় আদালতের এজলাজে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। মমতাকে দেখে ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয়।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁক আদালত চত্বর থেকে বের করে নিয়ে যান। সেই ঘটনা এড়াতেই এদিন অর্থাৎ মঙ্গলবার একেবার চুপিসারে কলকাতা হাইকোর্টে পৌঁছন তৃণমূল নেত্রী। তবে কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলের একাংশের মত, রাজ্যজুড়ে যে ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী ও কাউন্সিলরদের উদ্দেশে ডিম থেরাপি চলছে, মূলত তা এড়াতেই সকলের অলক্ষ্যে হাইকোর্টে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তবে হাইকোর্ট সূত্রে খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ছাব্বিশের নির্বাচনে যে লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়েছিল তা আজও স্বীকার করেননি তৃণমূলনেত্রী। স্বভাবতই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে কারচুপির অভিযোগে তিনি এদিন ইলেকশন পিটিশন দাখিল করতে হাইকোর্টে এসেছিলেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পিটিশন দাখিল করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।